২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা সেবা ও মোবাইল ফোন চার্জে এবার মূত্রচালিত কাগজের ব্যাটারি

ক্রেডিট কার্ড সাইজের মূত্রচালিত কাগজের ব্যাটারি স্বাস্থ্যসেবার খরচ হ্রাস করতে পারে। শুধু তাই নয়, মোবাইল ফোনের চার্জ নিঃশেষ হয়ে গেলে এটি চার্জের কাজেও ব্যবহার করা যাবে এ ব্যাটারি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 01:32 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

নিউ সায়েন্টিস্ট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব বায়ো-ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানোটেকনোলজি’র গবেষক কাই ব্যাং লি প্রযুক্তির উন্নয়ন সংক্রান্ত গবেষণাটি পরিচালনা করছেন। গবেষণায় তিনি সেন্সর ও প্লাস্টিক চিপে ব্যাটারির ব্যবহার নিয়ে কাজ করছেন।

চলতি এ বায়োচিপসের এখন প্রয়োজন ল্যাসার স্ক্যানারের মতো বাহ্যিক রিডার অথবা বাহ্যিক শক্তির উৎস, যা কিনা ডায়াগনস্টিক টেস্ট করতে সক্ষম হবে।

লি জানান, মূত্র পরীক্ষার মাধ্যমে অসুস্থতার কারণ চিহ্নিত করা যায়। আর কাগজের ব্যাটারি ডায়াগনস্টিক যন্ত্রপাতির ক্ষমতা ত্বরান্বিত করবে। ডায়াবেটিসের মতো রোগ চিহ্নিত করতে ও সুলভ স্বাস্থ্য সেবার শক্তিশালী উৎস হিসেবে কাগজের ব্যাটারিটি ব্যবহৃত হতে পারে। আর জরুরি ক্ষেত্রে মোবাইল ফোন চার্জ করতেও এটি ব্যবহার করা যাবে।

কপার ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ও কপারের মাঝখানে স্যান্ডউইচ ব্যবহার করে ব্যাটারিটি তৈরি করা হয়। প্লাস্টিকে মোড়ানো স্যান্ডউইচটি পুরো ব্যাটারিটিকে সংযুক্ত রাখে।

এক মিলিমিটার পুরু ও ৬০ গুণীতক ৩০ মিলিমিটার আড়াআড়ি ব্যাটারিটি একটি ক্রেডিট কার্ডের থেকেও ছোট। এটি ১.৫ ভোল্ট পরিমাণ বিদ্যুত উৎপাদন করতে সক্ষম।

মাত্র ০.২ মিলিমিটার মূত্র ব্যবহার করে ১.৫ মাইক্রো-ওয়াট বিদ্যুত উৎপাদন করতে পারে।