বিএএসআইএস নিউজলেটারের আত্মপ্রকাশ
দেশের সফ্টওয়্যার শিল্পের বৃহত্তম সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (বিএএসআইএস) এর মাসিক নিউজলেটার ‘বিএএসআইএস নিউজ এন্ড ভিউজ’ শনিবার আত্মপ্রকাম করেছে।
বিএএসআইএস নেতৃবৃন্দ জানান, এই প্রকাশনা কেবল স্থানীয় সফ্টওয়্যার উৎপাদন ও আইটি সেবার সক্ষমতা সম্পর্কিত তথ্য পরিবেশন করবে না, পাশাপাশি সরকারের নীতি নির্ধারণে পরামর্শক হিসেবে কাজ করবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএএসআইএস সহ সভাপতি টিআইএম নজরুল কবির, সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম, এর প্রতিষ্ঠাতা সভাপতি এ তৌহিদ এবং নিউজলেটার সম্পাদক একেএম ফাহিম মাসরুর ।
