২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিজবস ডট কম ৬ষ্ঠ বছরে পা রেখেছে

জ্বালানি উপদেষ্টা এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহি চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন দেশের আনেক সমস্যার মধ্যে বিডিজবস বর্তমান প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যত এর জন্য অনেক বড় ইতিবাচক কাজ করছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 10:14 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিডিজবস ডট কম এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিরিকান চেম্বার অব কমার্স এর সভাপতি আফতাবুল ইসলাম এবং বিএএসআইএস এর সভাপতি সারওয়ার আলম প্রমুখ।

বিডিজবস ডট কম বৃহস্পতিবার ৬ষ্ঠ বছরে পা রেখেছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফাহিম মাসরুর বলেন, বিগত ৫ বছরে িি.িনফলড়নং.পড়স নামে ওয়েব পোর্টালটির মাধ্যমে ২০ হাজার পেশাজীবীর কর্মসংস্থানেরর ব্যবস্থা হয়েছে।

বিডিজবসের রয়েছে এক লাখ ৪০ হাজার ব্যবহারকারি এবং ১০ হাজার নিয়মিত দর্শক। দেশে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এটি একটি অন্যতম সাফল্য।

গত পাঁচ বছরে বিডিজবসের মাধ্যমে স্থানীয় এবং বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষিত যুবকের কর্মসংস্থান হয়েছে।

বিডিজবস ডট কমের ১৫০০ প্রাতিষ্ঠানিক গ্রাহক তাদের অনলাইন সার্ভিসের মাধ্যমে ২০ হাজার পেশাজীবী নিয়োগ করেছে।