বিডিজবস ডট কম’র মাধ্যমে ২০,০০০ মানুষের কর্মসংস্থান হয়েছে
বিডিজডস ডট কম ২৮ জুলাই ৬ষ্ঠ বছরে পা রাখছে। বিগত ৫ বছরে www.bdjobs.com ওয়েব পোর্টালটির মাধ্যমে ২০ হাজার পেশাজীবীর কর্মসংস্থানেরর ব্যবস্থা হয়েছে।
বিডিজবসের রয়েছে এক লাখ ৪০ হাজার ব্যবহারকারি এবং ১০ হাজার নিয়মিত দর্শক। দেশে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এটি একটি অন্যতম সাফল্য।
গত পাঁচ বছরে বিডিজবসের মাধ্যমে স্থানীয় এবং বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষিত যুবকের কর্ম সংস্থান হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে ২৮ জুলাই সন্ধ্যা সাতটায় অনুষ্ঠেয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহি চেয়ারম্যান মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিডিজবস ডট কমের ১৫০০ প্রাতিষ্ঠানিক গ্রাহক তাদের অনলাইন সার্ভিসের মাধ্যমে ২০ হাজার পেশাজীবী নিয়োগ করেছে।
