২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭০,০০০ দর্শণার্থীর পদচারনার মধ্য দিয়ে শেষ হল বাংলা লিংক মোবাইল মেলা

প্রায় ৭০ হাজার দর্শণার্থীর পদচারনার মধ্য দিয়ে বসুন্ধরা সিটি মার্কেটে পাঁচদিন ব্যাপী বাংলা লিংক মোবাইল মেলা মঙ্গলবার শেষ হয়েছে। দর্শণার্থীদের বেশিরভাগই ছিল তরণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 10:22 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

মেলা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার মেলার শেষ দিনে প্রায় ২০ হাজার দর্শণার্থী বসুন্ধরা সিটি মার্কেটে ভিড় জমায়।

আয়োজকরা বলছেন, মেলা সফলভাবে শেষ হয়েছে এবং দর্শণার্থীদের উপস্থিতি ছিল আশাতীত।

তারা আরও বলেন, মেলায় কতগুলো সিম ও হ্যান্ড সেট বিক্রি হয়েছে তার হিসেব রাখা খুবই কঠিন।

বাংলালিংক-বসুন্ধরা মোবাইল মেলায় ১২০০ টাকা শুল্কসহ সিম কার্ড বিক্রি করা হলেও মেলায় বিভিন্ন মোবাইল সেট আটশ’ থেকে একহাজার টাকা কমমূল্যে বিক্রি করা হয়েছে।

মেলায় ক্রেতারা বাংলা লিংক সিম ও হ্যান্ড সেট কেনা ছাড়াও সঙ্গীত, গেমস ও এসএমএস প্রতিযোগিতায় অংশ নেন।