২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনডিপি তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে সরকারকে ২৩ লাখ মার্কিন ডলার দেবে

পরিকল্পনা বিভাগের উদ্যোগে তথ্য যোগাযোগ প্রযুক্তি টাস্ক ফোর্স (এসআইসিটি) কে সহযোগিতার জন্য জাতিসংঘ উন্নয়ন কমসূচী (ইউএনডিপি) ২ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দিবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

সরকার ও ইউএনডিপি’র পক্ষে যথাক্রমে অর্থনতিক সম্পর্ক বিভাগ’র (ইআরডি) যুগ্ম সচিব মুখলেসুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয় বিভাগের প্রধান এসএএসএম তাইফুর এবং ইউএনডিপি’র রেসিডেন্ট রিপ্রেসেটিটিভ জুরগেন লিসনার সোমবার ‘এসিস্ট্যান্ট টু এসআইসিটি ফর স্ট্রেংদনিং গভর্ণমেন্ট ইনস্টিটিউশনস (প্লানিং ডিভিসন, ইআরডি এবং আইএমইডি) অব এনআইসিটি টাস্ক ফোর্স রিকমেনডেসনস’ নামে প্রকল্পটির নথিপত্রে স্বাক্ষর করেন।

বেশ কিছু প্রয়োজনীয় নীতি নির্ধারন ও প্রতিষ্ঠানগুলোর মনিটরিং করার লক্ষ্য নিয়ে আন্তঃসংযোগের মাধ্যমে ই-গভর্নেন্স’র উন্নয়ন ঘটানোই এ প্রকল্পের উদ্দেশ্য। এ ধারায় প্রকল্পটিতে তিনটি পন্থার বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃসংযোগ অবকাঠামো তৈরির পরিকল্পনা, ই-গভর্ণমেন্টে ইলেক্ট্রনিক সার্ভিসের সহজ প্রক্রিয়ার প্রসার ঘটানো এবং অবকাঠামোর গ্রহণযোগ্যতা অথবা সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান।

প্রকল্পটি মূলত পরিকল্পনা বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং আইএমইডি’র ক্ষেত্রে কাজ করবে।

বাংলাদেশ ব্যাপকভাবে ই-গভর্ণমেন্ট চালু করার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে প্রায়। এ প্রকল্পের আওতায় সরকারের প্রধান প্রধান মন্ত্রণালয় এবং নাগরিকদের অনলাইন সেবা প্রদান করা হবে ।

সরকারী অফিসে আন্তঃসংযোগ ও সমন্বয়ের ক্ষেত্রে ই-গভর্ণমেন্টের সুবিধা পাবে। এক অফিস থেকে আরেক অফিসে বিভিন্ন তথ্য আদান প্রদান, তাৎক্ষণিক ডাটা প্রাপ্তি, ইলেক্ট্রনিক ফাইল এবং নথিপত্র আদান প্রদানসহ যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহন ও উন্নয়নের বিকাশে অভাবনীয় সাফল্য পাওয়া যাবে এ প্রকল্প বাস্তবায়ন হলে।