সিলেট ও চট্টগ্রামে র্যাংকসটেলের গ্রাহক ২ হাজার ছাড়িয়ে গেছে
প্রাইভেট ল্যান্ড ফোন অপারেটর কোম্পানি র্যাংকসটেল এ বছরের এপ্রিল মাসে যাত্রা শুরু করে। এ পর্যন্ত কোম্পানিটি সিলেট ও চট্টগ্রামে তাদের গ্রাহক সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে।
র্যাংকসটেলের গ্রাহকরা যে কোনও স্থল ও মোবাইল ফোনের মাধ্যমে আন্তঃসংযোগ কল করতে পারবে। টিএন্ডটি’র চেয়ে র্যাংকসটেলের টেলিফোন সার্ভিস ও গুনগতমান আরও অধিক পাওয়া যাবে বলে র্যাংকসটেলের এক কর্মকর্তা দাবি করেন।
তারবিহীন প্রিপেইড র্যাংকসটেলে টেলিফোন সেটসহ অপারেটর চার্জ বাবদ ধরা হয়েছে ৯,৯৯৯ টাকা। কিছুদিনের মধেই পোস্ট পেইড সার্ভিসেরও ঘোষনা দেয়া হবে।
র্যাংকসটেল পোস্ট পেইডের ক্ষেত্রে পিক আওয়ারে লোকাল কলের আউটগোয়িং কল চার্জ ধরা হয়েছে প্রতি মিনিটে ১ টাকা ৫০ পয়সা এবং একই মূল্যে অফ-পিক আওয়ারে ৩ মিনিট কথা বলা যাবে।
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল ও বিটিটিবিতে কেবল এ মূল্যে কথা বলা যাবে। একই জোনে র্যাংকসটেল থেকে র্যাংকসটেলে পিকআওয়ারে আইটগোয়িং কলের চার্জ ধরা হয়েছে প্রতিমিনিট ৩ টাকা এবং অফ-পিক আওয়ারে প্রতিমিনিট ১ টাকা ৫০ পয়সা। র্যাংকসটেল থেকে বিটিটিটিবি’র কলচার্জ ধার্য্য করা হয়েছে পিক ও অফ-পিক আওয়ারে যথাক্রমে ৪ ও ৩ টাকা।
র্যাংকসটেল থেকে র্যাংকসটেলর ইন্টারজোন আউটগোয়িং কলের ক্ষেত্রে চার্জ ধরা হয়েছে যথাক্রমে পিক আওয়ারে ৪ টাকা এবং অফ পিক আওয়ারে ২ টাকা ৫০ পয়সা। এক্ষেত্রে র্যাঙ্কস্টেল থেকে বিটিটিবি’র চার্জ যথাক্রমে ৫ ও ৪ টাকা।
আন্তর্জাতিক কলের ক্ষেত্রে র্যাংকসটেল থেকে দেশের বাইরে ফোন কলের চার্জ ধরা হয়েছে পিক আওয়ারে ২টাকা +বিটিটিবি চার্জ এবং অফ-পিক আওয়ারে ১ টাকা+বিটিটিবি চার্জ।
মোবাইল ফোনের ক্ষেত্রে র্যাংকসটেল থেকে যে কোনও মোবাইলের কল চার্জ ধার্য করা হয়েছে পিক আওয়ারে প্রতিমিনিট ৩ টাকা এবং অফপিক আওয়ারে ২ টাকা।
র্যাংকসটেল এবং বিটিটিবি’র (র্যাংকসটেল থেকে র্যাংকসটেল, র্যাংকসটেল থেকে বিটিটিবি, র্যাংকসটেল থেকে যে কোনও মোবাইল) সব ধরণের ইনকামিং কলের কোনও চার্জ ধরা হয়নি।
র্যাংকসটেলকে সাজানো হয়েছে গ্রাহকদের যথার্থ ও তাৎক্ষণিক সংযোগসহ (আইএসডি, এনডব্লিও, লোকাল) সর্বাত্মক গ্রাহক সেবা প্রদান করার জন্য। আবেদন পত্র জমা দেয়ার ৭২ ঘন্টার মধ্যেই র্যাংকসটেলের টেলিফোন সংযোগ দেয়া হবে।
আইএসডি, এনডব্লিওডি এবং লোকাল সংযোগের ক্ষেত্রে র্যাংকসটেল বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করবে। বাড়িঘরের ওপর ওয়ারলেস টার্মিনাল স্থাপনার মাধ্যমে কলার আইডি, ভয়েস মেইল, শর্ট ম্যাসেজ সার্ভিসসহ (এসএমএস) বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবে।
র্যাংকসটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা এ রউফ চৌধুরী বিডিনিউজকে জানান, র্যাংকসটেল গ্রাহকদের চাহিদা অনুযায়ী আরও অধিক সুযোগ সুবিধা প্রদান করবে। ব্যবহারকারীরা এক রুম থেকে আরেক রুমে তাদের হ্যান্ডসেটটি সহজেই ব্যবহার করতে পারবে। এমনকি একই নম্বরে অফিসেও সেটটিকে কাজে লাগানো যাবে।
তিনি আরও বলেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী এ সিস্টেমে মধ্যে থাকবে অধিক গতিসম্পন্ন ও ডিজিটাল সংযোগের ব্যবস্থা।
রউফ আরও বলেন, একজন গ্রাহকের জন্য আমাদের একশ থেকে দেড়শ মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে। সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত দেশের ৬০টি উপজেলায় এক লাখ গ্রাহকের সুবি¯তৃত নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করেছে কোম্পানিটি।
