২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি স্বল্পতার কারণে ঢাকার বাইরে টেলিটকের মোবাইল সরবরাহ বিলম্বিত হতে পারে

দক্ষ জনশক্তির অভাবে ঢাকার বাইরের গ্রাহকদের হাতে টিঅ্যাণ্ডটির মোবাইল পৌঁছাতে বিলম্ব হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ বলেন, দক্ষ জনশক্তি না পেলে ঢাকার বাইরের গ্রাহকদের হাতে মোবাইল পৌঁছানো সম্ভব হবে না।

টেলিটক সূত্র জানায়, সীমিত জনশক্তির সাহায্যে মোবাইল কার্যক্রম পরিচালিত হওয়ায় ঢাকার মধ্যেই কখনো কখনো সমস্যা দেখা দেয়।

বিটিটিবি থেকে জনশক্তি সহায়তা দেয়ার জন্য বারবার অনুরোধ জানানো হলেও বোর্ড কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকর কোনও পদক্ষেপ নিচ্ছে না।

সারাদেশে বিটিটিবি মোবাইলের নেটওয়ার্ক কভারেজের সকল ব্যবস্থা টেলিটকের রয়েছে কিন্তু জনশক্তির অভাবে গ্রাহকের কাছে পৌঁছাতে না পারলে কোম্পানি তার দায়দায়িত্ব নিবে না।