২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ জুন থেকে টিঅ্যান্ডটি মোবাইলের সিম ৩০০০ হাজার টাকা

টিঅ্যান্ডটি মোবাইলের সিমের দাম ৬৭ শতাংশ বাড়িয়ে ৩০০০ হাজার টাকা ধার্য করেছে টেলিটক। রোববার রাতে টেলিটক কর্তৃপক্ষ এ কথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 11:11 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বর্ধিত মূল্যে লটারিতে সিম বিজয়ীদের মধ্যে ১৪ জুন থেকে আবার সিম বিতরণ শুরু করবে কোম্পানিটি।

টেলিটক-এর ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ বিডিনিউজকে জানান, ১২ জুন স্থগিত ঘোষণা করা হলেও মাত্র দু দিন বিতরণ বন্ধ রেখে ১৪ জুন থেকে লটারি বিজয়ী বাকি গ্রাহকদের মাঝে সিম বিতরণ শুরু হবে।

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড রোববার এসআরও ইস্যু করার কারণে সিমের দাম বর্তমান ১৮০০ টাকার সাথে আরও ১২০০ টাকা বাড়ানো ছাড়া আমাদের কোনও উপায় ছিল না।

এ কারণে গ্রাহকদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

টেলিটক কর্তৃপক্ষ লটারি বিজয়ীদের পূর্ব ঘোষিত ব্যাংক শাখাগুলো থেকে নতুন মূল্যে সিম সংগ্রহের অনুরোধ জানিয়েছে।