২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাবল সমস্যার কারণে টিএন্ডটি’র ল্যান্ড ফোন সংযোগ বিচ্ছিন্ন

নগরীর জিগাতলা ও মনেশ্বর রোডের ভূগর্ভস্থ ক্যাবল লাইনে সমস্যা দেখা দেওয়ায় কমপক্ষে ৮৮টি টিএন্ডটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 05:53 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বিটিটিবি কর্মকর্তারা জানান, সোমবার সেগুলোর মধ্যে ৬০টি সংযোগ আবার চালু করা হয়েছে। ক্যাবল মেরামতের পর বাকি সংযোগগুলো দিতে আরও তিন দিন লেগে যাবে।

বাংলাদেশ তার ও টেলিফোন বিভাগ এক প্রেসবিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।