২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিএন্ডটি মোবাইল ফোন গ্রাহকরা দুর্বল নেটওয়ার্ক ও আন্তঃসংযোগ সমস্যায়

টিএন্ডটি মোবাইল ফোন গ্রাহকরা দুর্বল ও বিঘ্নিত নেটওয়ার্ক সমস্যার সম্মুখিন হচ্ছে এবং এই মোবাইল ফোনদিয়ে অন্যান্য বেসরকারি মোবাইল ফোন কোম্পানীগুলোর সাথে আন্তঃসংযোগ পাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

নগরীর বেশির ভাগ এলাকায় বিশেষ করে ঘরের ভিতর মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায়না বলে শনিবার গ্রহকরা অভিযোগ করেন।

গ্রাহকরা জানান, ল্যান্ড ফোন থেকে টিএন্ডটির মোবাইল ফোনে খুব সহজেই সংযোগ পাওয়া যায় কিন্তু অন্যান্য মোবাইল ফোনের সাথে কোন যোগাযোগ না থাকায় এই মোবাইল ফোন কোনও কাজে আসছে না।

তারা আরও জানায়, দুর্বল নেটওয়ার্কের কারণে টিএন্ডটি মোবাইল ফোন ঘরের ভিতর স্বাভাবিক ভাবে কাজ করছে না এবং নেটওয়ার্ক বারবার চলে যায়।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লা জানান, আরও কিছু বিটিএস স্থাপন করা হলে এবং অন্যান্য মোবাইল ফোন ক্ম্পোানীগুলোর সাথে আন্তঃসংযোগ স্থাপন করা হলে গ্রাহকরা শিঘ্রই এই সমস্যা থেকে রক্ষা পাবেন।

তিনি আরও জানান, আরও ১০০ টি বিটিএস স্থাপন করা হবে যার মধ্যে ১৫টি স্থাপন করা হবে ঢাকায়। এর ফলে নগরীর ৯০ শতাংশ নেটওয়ার্ক কভারেজের চাহিদা সম্পন্ন করা যাবে।

মোট স্থাপিত ১৪৫ টি বিটিএস’র মধ্যে ৪৫ টি ঢাকা জোনে এবং বাকি ১০০টি দেশের অন্যান্য স্থানে স্থাপন করা হয়েছে।

টেলিটক কর্তৃপক্ষ শিঘ্রই ঢাকা জোনের বাহিরে কমপক্ষে ৫০ হাজার সিম ছাড়বে।