২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে অসতর্ক ড্রেন খোঁড়াখুঁড়িতে পাঁচ শতার্ধিক ফোন লাইন বিচ্ছিন্ন

অসতর্কভাবে ড্রেন খুঁড়তে গিয়ে কিশোরগঞ্জ শহরে পাঁচ শতাধিক টেলিফোন লাইন কাটা পড়েছে। এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহক সাধারণ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

জানা গেছে, মাঝারি শহর উন্নয়ন প্রকল্পের অধীনে কিশোরগঞ্জ শহরের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও নতুন ড্রেন নির্মাণ করতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শ্রমিকদের গাফিলতিতে শহরের বেশ কিছূ এলাকায় ভূ-গর্ভস্থ টেলিফোন লাইন কাটা পড়ে। ফলে প্রায় পাঁচ শতাধিক টেলিফোন বর্তমানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত টেলিফোন লাইন মেরামতের জন্য কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছে বলে টিএন্ডটি সূত্র জানায়। তবে কবে নাগাদ তা সম্ভব হবে, সে কথা সূত্র নিশ্চিত করে বলতে পারেনি।