২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসল্পতার কারণে দেশব্যাপী টেলিটকের ফরম বিতরণ বিঘ্নিত হচ্ছে

দেশব্যাপী বিটিটিবি মোবাইল ফোনের নেটওয়ার্ক নিশ্চিত করা হলেও লোক সল্পতার কারণে দেশব্যাপী ফরম বিতরণে টেলিটক কর্তৃপক্ষ সমস্যার সম্মুখিন হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

প্রয়োজনীয় লোকবল যদি নিশ্চিত করতে পারে তাহলে এক মসের মধ্যে টেলিটক ঢাকা জোনের বাহিরে দেশব্যাপী ৫০ হাজার সিম সরবরাহ করতে পারবে।

১৪৫ টি বেজ ট্রান্সিভার স্টেশন (বিটিএস) এর মধ্যে ঢাকা শহরেই স্থাপন করা হয়েছে ৪৫ টি এবং বাকি ১০০ টি দেশের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে।

আগামী তিন মাসের মধ্যে নেটওয়ার্কে স্বয়ংসম্পুর্নতা আনতে আরও ১০০ টি বিটিএস স্থাপন করা হবে। নগরীতে নেটওয়ার্কে সম্পুর্নতা আনতে আরও ১৫টি বিটিএস স্থাপন করা হবে।

জমাকৃত আবেদনপত্র চার থেকে পাঁচ দিনের মধ্যে পুঙ্খানুরূপে যাচাই বাছাই করে টেলিটক আগামী ২২ মে ইন্টারনেটে লটারীর বিজযীদের ট্রাক নাম্বার ছাড়বে।

টেলিটক কর্তৃপক্ষ জানায়, তারা গত ১০ দিনে চার লাখ আবেদন গ্রহন করেছে।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ জানান, আশা করা যাচ্ছে এক মাসের মধ্যে প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক ও ঢাকা ব্যাংকের মাধ্যমে ৪০ হাজারেরও বেশি সিম সরবরাহ করা যাবে।