২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মে’র ২৫ তারিখে টেলিটক অনলাইন ফর্মের লটারি

টিএণ্ডটি মোবাইল গ্রাহকদের ব্যাপক সাড়ার মধ্য দিয়ে টেলিটক মঙ্গলবার রাত ১১ টায় ১০ দিনব্যাপী অনলাইনে ফর্ম বিতরণ কর্মসূচির ইতি টানবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

টেলিটক কর্তৃপক্ষ জানায়, চলতি মাসের ৭ তারিখে অনলাইন ফর্ম বিতরণ কর্মসূচি শুরুর পর সোমবার পর্যন্ত তাদের কাছে প্রায় তিন লাখ ২৫ হাজার ফর্ম জমা পড়েছে। ফর্ম বিতরণ শেষে এ সংখ্যা ৪ লাখে পৌছবে বলে ধারণা করা হচ্ছে।

চার পাঁচ দিনের মধ্যে সকল ফর্ম পরীক্ষা নিরীক্ষার পর মে ২৫ তারিখের মধ্যে পত্রিকা ও ইন্টারনেটের মাধ্যমে টেলিটক লটারি বিজয়ী ট্র্যাক নাম্বার প্রকাশ করবে।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ আশা করছেন একমাসের মধ্যে সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও ঢাকা ব্যাংকের শাখার মাধ্যমে প্রায় ৩৫ হাজার সিম (সংযোগ) প্রদান করা হবে।

বিটিটিবি মোবাইল গ্রহাকদের ভীড় হ্রাস পাওয়ায় ফর্ম বিতরণ শেষের দিকে নগরীর সাইবার ক্যাফেগুলোও স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে।