অপটিক্যাল ফাইবার লিংক বিচ্ছিন্ন হওয়ায় বৃহত্তর চট্টগ্রামে বিপুল সংখ্যক টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরেশ্বরাই উপজেলায় দুর্ঘটনা বশত অপটিক্যাল ফাইবার লিংক বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ফলে সোমবার বৃহত্তর চট্টগ্রামের পাঁচটি জেলায় টিঅ্যান্ডটির বিপুল সংখ্যক টেলিফোন সংযোগ বিচ্ছন্ন থাকে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, মিরেশ্বরাইয়ে এ বিভাগের নেতৃত্বে রাস্তা খোঁড়াখুড়ির কাজ চলছিল। এ সময় অপটিক্যাল ফাইবার লিংক কাটা পড়ে।
এতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির প্রচুর টেলিফোন লাইন যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। হাজার হাজার টিঅ্যান্ডটির গ্রাহককে পোহাতে হয় চরম দুর্ভোগ।
শেষ খবর পাওয়া পর্যন্ত মিরেশ্বরাইয়ে বিচ্ছিন্ন হয়ে পড়া অপটিক্যাল ফাইবাইর লিংক পুন:সংযোগের কাজ চলছিল।
গত জানুয়ারিতেও মিরেশ্বরাইয়ে একই রকম দুর্ঘটনা ঘটে।
