২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কপিরাইট আইন পাস

সর্বোচ্চ পাঁচ বছরের কারাদন্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা ও সর্বনিম্ন ছয় মাসের কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানার বিধান করে জাতীয় সংসদে “কপিরাইট (সংশোধন) বিল, ২০০৫” পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে রোববার জাতীয় সংসদে বিলটি সর্বসম্মতিতে পাস হয়।

মাগরিবের নামাজের বিরতির পর স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সভাপতিত্বে বৈঠক শুরু হলে বিলটি সংসদে উত্থাপিত হয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বিলটি উত্থাপন করেন।

কপিরাইট আইনের আওতায় কম্পিউটার সফটওয়্যার এবং কম্পিউটার সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আসার জন্য ২০০০ সালের কপিরাইট আইন (২০০০ সালের ২৮ নম্বর আইন) সংশোধন করা হয়েছে বলে প্রতিমন্ত্রী সংসদকে জানান।

এর আগে সর্বোচ্চ ছয় মাসে কারাদন্ড এবং তিন লাখ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান ছিল।