২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ মে থেকে মোবাইল ধর্মঘট আহ্বান

টেলিটকসহ অন্যান্য মোবাইল কোম্পানিগুলোর কলচার্জ কমানোর দাবিতে সিটিজেন রাইটস মুভমেন্ট আগামী ১৫ মে মোবাইল ধর্মঘটের ডাক দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুভমেন্ট নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

তারা ওইদিন দেশের সকল মোবাইল গ্রাহককে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা মোবাইল বন্ধ রাখার আহ্বান জানান।

মোবাইল ফোন কোম্পানিগুলোকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র সাথে তুলনা করে বক্তারা অতিরিক্ত কলচার্জ নেয়া এসব কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আবেদন জানান।

সিটিজেন রাইটস মুভমেন্টের আহ্বায়ক তুষার রেহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আবু নাসের খান, মিজানুর রহমান, জেসমিন আরা সাথী, শেখ ফরিদ ও অ্যাডভোকেট জুলফিয়া আক্তার রিতা।

বক্তরা বলেন, গ্রাহকরা যাতে মোবাইল ফোনের খরচ বহন করতে পারে সেজন্য বিটিটিবিকে বর্তমান কলচার্জ কমিয়ে ৫০ পয়সায় নামিয়ে আনা উচিত।

ওই দিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বর থেকে শান্তিপূর্ণ একটি মিছিল বের করা হবে বলে জানিয়েছেন বক্তারা।