২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোনের জন্য অনলাইনে ফর্ম ছাড়ার প্রস্তুতি সম্পন্ন করেছে বিটিটিবি

বিটিটিবি কর্তৃপক্ষ ৩৫ হাজার সিম কার্ড প্রদানের জন্য অনলাইনে ফর্ম ছাড়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মাসের শেষ নাগাদ অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠকে টেলিটক পরিচালক পর্ষদ সময়সূচি নির্ধারণ করবে।

তবে বিটিটিবি মোবাইল ও অন্যান্য অপারেটরদের মধ্যে আন্ত সংযোগের বিষয়টি এখনও নিশ্চিত করা হয় নি।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ বিডিনিউজকে বলেন, ব্যাংকগুলো গ্রাহকদের চাপ সহ্য করতে অস্বীকৃতি জানানোর কারণে ও বিটিটিবি’র নিয়মিত কাজকর্ম ব্যাহত হয় বিধায়, টিএ-টি অফিস ও ব্যাংক বুথের মাধ্যমে ফর্ম বিতরণের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে গ্রাহকদের ব্যাপক চাপের মুখে এপ্রিলের ২ তারিখে কর্তৃপক্ষ ফর্ম বিতরণ বন্ধ করে দেয়।

টেলিটক কর্মকর্তারা জানায়, স্বল্প জনবল এবং অপ্রস্তুত অবস্থায় বাজারে মোবাইল ছাড়ার জন্য এই অবস্থার র্সষ্টি হয়েছে।

ওবায়দুল্লাহ বলেন, অনলাইন ব্যবস্থা জনগণের দুর্ভোগ নিরসনের পাশাপাশি অব্যবস্থাপনাও দূর করবে।

এক কর্মকর্তা জানান, মোবাইল গ্রাহকদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আন্তসংযোগের বিষয়টি অন্যান্য সকল অপারেটরের জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে। তিনি বলেন, আজ-কালের মধ্যে আন্তসংযোগ চুক্তি করা হতে পারে।