তথ্যপ্রযুক্তি বিষয়ে তরুণ উদ্যোক্তাদের জন্য ফেলোশীপ ঘোষণা
গ্লোবাল নলেজ পার্টনারশীপ (জিকেপি), দি ইয়ুথ সোশ্যাল এন্টারপ্রাইজ ইনেশিয়েটিভ (ওয়াইএসইআই) কর্মসূচির মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের জন্য তথ্য প্রযুক্তি বিষয়ে ফেলোশীপ ঘোষণা করেছে।
এই লক্ষ্যে ’জিকেপি’কে আঞ্চলিক সহায়তা দেবে ডি.নেট ( ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক )।
সংবাদ বিজ্ঘপ্তিতে জানানো হয়, কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন এবং শ্রীলংকায় তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে উন্নয়নমূলক কোনো কাজের উদ্যোগ গ্রহণ করছেন এমন ১৭ বছর থেকে অনুর্দ্ধ ৩০ বছরের তরুণ-তরুণীদের মধ্যে এই ফেলোশীপ প্রদান করা হবে।
এই ফোলোশীপের জন্য সর্বোচ্চ সম্মানী ১৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশের যে সকল তরুণ-তরুণী তথ্য প্রযুক্তিভিত্তিক প্রকল্প কিংবা কর্মসূচির মাধ্যমে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করতে ইচছুক তারা এই ফেলোশীপের জন্য www.global knowledge.org/ysei ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০০৫।
