২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে গাড়িতে বসে সরাসরি টেলিভিশন সংবাদ শোনা যাবে

এখন থেকে গাড়ি চালানোর সময়ও টেলিভিশন সংবাদ সরাসরি শুনতে পাবেন ভারতের চারটি মহানগরীরর অধিবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টি ঘোষ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 01:12 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

২০০৬ সালের মার্চ থেকে দিল্লী, মুম্বাই, কলকাতা ও চেন্নাইয়ে গাড়ির রেডিওর মাধ্যমে সরাসরি টেলিভিশনের সংবাদ শোনা যাবে।

ডিজিটাল সম্প্রচার ট্রান্সমিশনের মাধ্যমে এ খবর শোনা যাবে। গত কয়েক মাস ধরে বিস্তর পরীক্ষা-নিরীক্ষার পর তা সম্ভব হয়েছে।

অন্যান্য স্যাটেলাইট চ্যানেলের সঙ্গে পাল্লা দিয়ে সংবাদ পরিবেশনায় এগিয়ে থাকতে দুরদর্শন এ উদ্যোগ নিয়েছে।

দুরদর্শনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আগামী মার্চ থেকে এ প্রযুক্তি চালু করার কথা জানিয়েছেন।

গাড়িতে বসানো একটি যন্ত্র ও এন্টেনার মাধ্যমে এ সুযোগ পাওয়া যাবে। গাড়ির মালিকরা মাত্র চার হাজার টাকায় এ সুবিধা নিতে পারবেন।

নতুন প্রযুক্তির ফলে গাড়িতে বসে খবর শোনার সুযোগ বাড়লেও এর সীমিত ব্যবহারের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।