কলকাতায় ইনফোকম মেলা ’০৫ এ অংশ নেবে বাংলাদেশ
বাংলাদেশের তথ্য প্রযুক্তিকে বিশ্ব বাজারে তুলে ধরার লক্ষ্যে আগামী ডিসেম্বরে কলকাতায় অনুষ্ঠেয় ‘ইনফোকম ০৫’ মেলায় অংশ নেবে বাংলাদেশ। ভারতের ন্যাসকম আয়োজিত এ মেলায় বিশ্বের ১৮টি দেশ অংশ গ্রহণ করবে।
সল্টলেক সিটি ইলেকট্রনিক্র পার্কে এ মেলায় দেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোশিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে।
বাংলাদেশের প্যাভিলিয়নে ড্যাফোডিল, র্যাবসফট , এক্সওএস, শৈলি, আরএম সিস্টেমসসহ ১২টি তথ্য প্রযুক্তির প্রতিষ্ঠান তাদের সেবা সমুহ তুলে ধরবে।
বিসিএস এর সভাপতি এসএম ইকবাল জানান, বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য।
আইএসপিএবি’র সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু বলেন, এ মেলা আমাদের প্রযুক্তিকে বিশ্ব বাজারে তুলে ধরার সুযোগ করে দেবে।
ইনফরমেশন হ্যান্ডিলিং সার্ভিসেস(আইএইচএস) ইনসফটের প্রধান নির্বাহি কর্মকর্তা শোয়েব চৌধূরী এ মেলা থেকে বিপুল পরিমান তথ্য প্রযুক্তি নির্ভর সেবা পাওয়ার সম্ভাবনার কথা বলেন।
তিনি বলেন, ইনফোকম ০৫’ এর থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। তারা বিপুল পরিমান কাজ দেবে দক্ষিণ এশিয়াকে। লেবার কষ্ট ভারতের চেয়ে কম বলে আমরা কাজ পেতে পারি।
