২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনস্টাগ্রামে আর ইনবক্সের জায়গা নষ্ট করবে না ‘স্টোরি লাইক’

‘স্টোরি’তে পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। নতুন ফিচারে কারো স্টোরিতে লাইক দিলেও সেটি সরাসরি মেসেজ হিসেবে ওই ব্যক্তির ইনবক্সে যাবে না।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 05:42 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

সোমবার ভালোবাসা দিবসে ‘স্টোরি’ ফিচারে নতুন পরিবর্তনের ঘোষণাটি দিয়েছেন খোদ ইনস্টাগ্রাম প্রধান। টুইটারে পোস্ট করা ভিডিও’র ক্যাপশনে অ্যাডাম মোসেরি বলেছেন, “আপনারা আজ থেকেই সরাসরি মেসেজ না পাঠিয়েও প্রিয়জনের স্টোরিতে লাইক দিয়ে ভালোবাসার জানান দিতে পারবেন।”

 

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট বলছে, নতুন পরিবর্তনের পর অন্যান্য পোস্টের নিচে যেমন লাইকের সংখ্যা দেখা যায়, স্টোরিতে পড়া লাইক সেভাবে দেখা যাবে না। কিন্তু ‘ভিউয়ার শিটে’ ফলোয়ারদের নামের পাশে লাইক দেখতে পাবেন ব্যবহারকারী।

অর্থাৎ, কারা স্টোরিতে সাড়া দিচ্ছেন, চাইলেই সেটি এখনো ‘ভিউয়ার শিট’ থেকে জানতে পারবেন ব্যবহারকারী।