২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিইএসে নাকের ছাপ দেখে কুকুরছানা চিনবে স্যামসাংয়ের অ্যাপ

যুক্তরাষ্ট্রে চলছে বিশ্বের সবচেয়ে বড় ‘টেক ট্রেড শো’ হিসেবে পরিচিত ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২২’। সম্মেলনে একাধিক নতুন পণ্য উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। এর মধ্যে স্মার্টফোন আর প্রজেক্টরের মতো গ্যাজেট থাকলেও কৌতুহলের জন্ম দিয়েছে নাকের ছাপ দিয়ে কুকুর ছানা চেনার অ্যাপ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 03:18 PM

Updated : 25 Oct 2022, 10:08 AM

গ্যালাক্সি এস২১ এফই ৫জি স্মার্টফোন

‘গ্যালাক্সি এস২১ এফই ৫জি’-কে বলা হচ্ছে বিদ্যমান এস২১ লাইনের সাশ্রয়ী সংস্করণ। মডেলের ‘এফই’ অক্ষর দুটির মানে ‘ফ্যান এডিশন’। ১১ জানুয়ারি বাজারে অভিষেক হবে ৬৯৯ ডলার দামের স্মার্টফোনটির। সিএনএন বলছে, আগের বছরে উন্মোচিত একই প্রসেসর, রিফ্রেশ রেট এবং তিন ক্যামেরার এস২১-এর তুলনায় স্মার্টফোনটির দাম ১০০ ডলার কম।

Image
ছবি: স্যামসাং

ছবি: স্যামসাং

স্মার্টফোনটির ৬.৪ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে বাজারে প্রচলিত এস২১-এর তুলনায় সামান্য বড় এবং অ্যালুমিনিয়াম কেইস ব্যবহার করা হয়েছে এতে; আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সিএনএন বলছে, আগের এস২১-এর মতো ‘ঝলমলে নয়’ ‘এস২১ এফই ৫জি’। তবে, কম দাম এবং কেসিংয়ের রঙে বৈচিত্রের কারণে বাজার পেতে পারে স্মার্টফোনটি। সাদা, জলপাই, গ্রাফাইট এবং ল্যাভেন্ডার এই চার রঙে বাজারে পাওয়া যাবে স্মার্টফোনটি।

কুকুর ছানার নাকের ছাপ মেলাতে ‘পেটনাও’

সিইএসে ‘পেটনাও’ অ্যাপ দিয়ে বেশ চমক দিয়েছে স্যামসাং। অ্যাপটি বানিয়েছে স্যামসাংয়ের সি-ল্যাব স্টার্টআপ। আদরের কুকরছানা হারিয়ে গেলে তাকে খুজে বের করে পরিচয় নিশ্চিত করবে অ্যাপটি। অনেকটা মানুষের আঙুলের ছাপ নেওয়ার মতো করে কুকুরছানার নাকের ছাপ বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত করতে পারে অ্যাপটির এআই অ্যালগরিদম। ওই অ্যাপটি ব্যবহার করলে হারানো পোষা কুকুরের পরিচয় নিশ্চিত করতে মাইক্রোচিপ ব্যবহারের প্রয়োজন পড়বে না আর।

Image
ছবি: পেটনাও

ছবি: পেটনাও

ফ্রিস্টাইল প্রজেক্টর

সিইএসে কাঠের ব্যারেলের মতো দেখতে ‘ফ্রিস্টাইল’ প্রজেক্টরের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। দেখতে কাঠের ব্যারেলের মতো হলেও আকারে একই নয় ডিভাইসটি; বরং, সহজে বহনযোগ্য ডিভাইস বলা চলে ৮৯৯ ডলার দামের ১০৮০ পিক্সেলের প্রজেক্টরটিকে। নিজের কণ্ঠ দিয়েই ডিভাইসটি নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী, প্রজেক্টরের ভেতরেই আছে ৩৬০ ডিগ্রি স্পিকার।

Image
ছবি: স্যামসাং

ছবি: স্যামসাং

৮৩০গ্রাম ওজনের ডিভাইসটি ৩০ থেকে ১০০ ইঞ্চি আকারের ‘অটো-ফোকাসড, অটো-লেভেলড’ এবং ‘অটো-কিস্টোনড’ ছবি দেখাতে সক্ষম বরে জানিয়েছে সিএনএন। ইউএসবি-সি জ্যাক এবং অন্তত একটি এইচডিএমআই পোর্ট থাকবে এতে।