আইওএস ১৫’র সাফারিতে ব্যাকগ্রাউন্ড যোগ করবেন যেভাবে
আইওএস ১৫ অপারেটিং সিস্টেমে বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে অ্যাপল; যার বদৌলতে আইফোনের গোপনতা বা কার্যক্ষমতায় কোনো পরিবর্তন না এলেও ডিভাইসটি ব্যবহারের অভিজ্ঞতা আরও উপভোগ্য হয়ে উঠতে পারে ব্যবহারকারীর জন্য।
ওই ফিচারগুলোর একটিতে আইফোনের সাফারি ব্রাউজারে ব্যাকগ্রাউন্ড জুড়ে দিতে পারবেন ব্যবহারকারী; এতে কার্যপ্রণালীতে কোনো পরিবর্তন আসবে না; তবে অ্যাপটি ব্যবহারের সময় মনমুগ্ধকর কিছু দেখার সুযোগ মিলবে।
আইওএস ১৫ অপারেটিং সিস্টেমের সাফারি অ্যাপে ব্যাকগ্রাউন্ড জুড়ে দেওয়ার পন্থাকে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ আখ্যা দিয়েছে “একেবারেই সহজ” হিসেবে।
ছবি: অ্যাপল
সাফারিতে খোলা সবগুলো পেইজের থাম্বনেইল দেখা যাবে। প্রয়োজন না হলে বন্ধ করে দিতে হবে পেইজগুলো। এরপর ট্যাপ করতে হবে নিচের বাম কোণের ‘প্লাস’ চিহ্নে।
ব্যবহারকারী এখন ‘কাস্টোমাইজ স্টার্ট পেইজে’। ‘এডিট বাটন’টি খুঁজে নিয়ে তাতে ট্যাপ করতে হবে।
ছবি: অ্যাপল
পছন্দের ছবিতে ট্যাপ করলে আইওএস ১৫ ব্যবহারকারীকে ফেরত আনবে ‘কাস্টোমাইজ স্টার্ট পেইজ’-এ। নিজের পছন্দ নিয়ে খুশি থাকলে এখানেই কাজটি শেষ করে দিতে পারবেন ব্যবহারকারী। ভিন্ন কোনো ছবি নির্ধারণ করতে চাইলে আবারও আগের ‘স্কয়্যারে’ ট্যাপ করে ভিন্ন কোনো ছবি খুঁজে নিতে হবে ব্যবহারকারীকে।
এরপর ‘কাস্টোমাইজ স্টার্ট পেইজ’ থেকে বেরিয়ে গেলেই সাফারি অ্যাপের ব্যাকগ্রাউন্ডে পছন্দের ছবিটি দেখতে পাবেন ব্যবহারকারী।
