২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের কাছে সেবা বিক্রি বন্ধের আবেদন ১৬০০ গুগল কর্মীর

পুলিশের কাছে ইমেইল ও অন্যান্য সেবা বিক্রি না করার জন্য গুগলকে আহবান জানিয়েছেন গুগলেরই এক হাজার ছয়শ’র বেশি কর্মী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 08:54 PM

Updated : 08 Apr 2022, 12:58 AM

গুগল কর্মীরা এক যৌথ আবেদনে বলেছেন, “বর্ণবাদ পুলিশিং থেকে মুনাফা করে, আমাদের ব্যবসার ধরন এমন হওয়া উচিত নয়”। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক সূত্র।

ওই পিটিশনে প্রতিষ্ঠানের জি-স্যুট প্যাকেজ বিক্রির কথা উল্লেখ করেছেন কর্মীরা। জি-স্যুট প্যাকেজের মধ্যে রয়েছে, ইমেইল, নথি সম্পাদনা এবং ফাইল সংরক্ষণ সুবিধা। নিউ ইয়র্কের ক্লার্কস টাউন পুলিশ বিভাগ প্যাকেজটি ব্যবহার করে। -- খবর রয়টার্সের।

যৌথ আবেদন প্রসঙ্গে এক গুগল মুখপাত্র বলেছেন, “জিমেইল, জি সুট এবং গুগল ক্লাউডের মতো কম্পিউটিং প্ল্যাটফর্মের সেবাগুলোর জন্য আমাদের দীর্ঘদিন ধরে চলে আসা ব্যবহার শর্তাবলী রয়েছে। এই পণ্যগুলো সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের ব্যবহারের জন্য, এদের মধ্যে পুলিশ বিভাগও অন্তর্ভুক্ত”।   

গুগল কর্মীদের পিটিশন নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ক্লার্কসটাউন পুলিশ বিভাগ।

অতীতে মার্কিন সেনাবাহিনীর কাছে সেবা বিক্রি করে ও অংশীদারিত্বে জড়িয়ে আভ্যন্তরীন সমালোচনার শিকার হয়েছে গুগল। ফেইশল রিকগনিশন সেবা না দিলেও পুলিশকে সাইবারসুরক্ষা ও অন্যান্য ইসুতে সেবা দেওয়া অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে গুগল মুখপাত্র বলেছেন, “পদ্ধতিগত বর্ণবাদের সঙ্গে লড়ে অর্থবহ বৈচিত্র্য তৈরি করে এমন কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক সপ্তাহে আমাদের কর্মীরা পাঁচশ’টিরও বেশি পণ্য পরামর্শ দিয়েছেন, আমরা সেগুলো পর্যালোচনা করছি”।