২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য সেবা উন্নত করছে অ্যাপল

গ্রাহকের স্বাস্থ্যের তথ্য আইফোনে দেখাতে ‘হেলথ’ অ্যাপে পরীক্ষামূলক আপডেট এনেছে অ্যাপল। এর মাধ্যমে আইফোনেই নিজের মেডিকেল রেকর্ড দেখতে পারবেন গ্রাহক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 04:41 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ১২টি হাসপাতালের রোগীরা আইফোনে তাদের মেডিক্যাল রেকর্ড দেখতে পারবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

এক বিবৃতিতে অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস বলেন, “গ্রাহকরা যাতে একটি ভালো দিন কাটাতে পারেন সেটিই আমাদের লক্ষ্য। সবাই অনেক বছর ধরে চাচ্ছে এমন একটি অভিজ্ঞতা তৈরি করতে আমরা স্বাস্থ্য সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি।”

“গ্রাহককে তার সার্বিক স্বাস্থ্য দেখার সুযোগ করে দিয়ে আমরা আশা করছি এর মাধ্যমে তারা তাদের স্বাস্থ্য আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং এটি তাদের স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সহায়ক হবে”- যোগ করেন উইলিয়ামস।

আইওএস ১১.৩ বেটা সংস্করণের হেলথ অ্যাপে আপডেটটি উন্মুক্ত করেছে অ্যাপল।

আপডেট অ্যাপে হাসপাতাল, ক্লিনিক এবং বর্তমান হেলথ অ্যাপ একসঙ্গে এনেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। অ্যাপল জানায়, এর মাধ্যমে অনেকের সরবরাহ করা মেডিক্যাল ডেটা সহজে দেখতে পারবেন গ্রাহক।

আগে রোগীর মেডিক্যাল রেকর্ড বিভিন্ন স্থানে থাকতো। এ কারণে আলাদা আলাদা সরবরহারকারীর ওয়েবসাইটে লগইন করে নিজে থেকে ডেটাগুলো একসঙ্গে আনতে হতো রোগীকে। নতুন আপডেটে একটি অ্যাপেই সব তথ্য দেখা যাবে বলে উল্লেখ করা হয়েছে।

অ্যাপল জানায়, ব্যবহারকারীর আইফোন পাসকোড দিয়ে তার হেলথ রেকর্ড সংকেতায়িত ও সুরক্ষিত করে রাখা হবে।