প্রতিষ্ঠান ছাড়ছেন নোকিয়ার সিওও
প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছেন নোকিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা মোনিকা মাওরার।
সোমবার টেলিকম নেটওয়ার্ক সামগ্রী নির্মাতা ফিনিশ প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে বলে রয়টার্স-এর প্রতিবেদনে প্রকাশ করা হয়।
মাওরার-এর পর নোকিয়ার পরবর্তী প্রধান পরিচালন কর্মকর্তা হতে যাচ্ছেন জোয়ার্গ এরলেমিয়ার। তিনি বর্তমানে নোকিয়া ট্রান্সফরমেশন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।
নোকিয়ার পক্ষ থেকে বলা হয়, “মোনিকা মাওরার… দায়িত্ব হস্তান্তরের সময়টাতে এরলেমিয়ার-কে সমর্থন যোগাবেন আর তারপর নোকিয়া ছেড়ে বাইরে অন্য নতুন কোনো সুযোগ নিয়ে আগাবেন।”
নেটওয়ার্ক সরঞ্জাম তৈরি বর্তমানে নোকিয়া’র মূল ব্যবসা। আগের বছর ডিজিটাল মিডিয়া ব্যবসার জন্য প্রথমবার ক্যামেরা উন্মোচন করে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানের ভবিষ্যত বাড়াতে সহায়তা করবে বলে ধারণা করা হয়েছিল।
চলতি বছর অক্টোবরে ভার্চুয়াল রিয়ালিটি ক্যামেরা ‘ওজো’ এবং হার্ডওয়্যার তৈরি প্রতিষ্ঠানটি বন্ধ করছে বলে খবর বের হয়। এই কারণে প্রতিষ্ঠানটি ৩১০ জন পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাও করছে বলে উল্লেখ করা হয়।
এক সময় মোবাইল ফোন বাজারে আধিপত্য বজায় রাখার নোকিয়ার নোকিয়া টেকনোলজিস বিভাগ ভিআর ক্যামেরা ও হার্ডওয়্যার তৈরি বন্ধ করা হলেও ডিজিটাল স্বাস্থ্য, পেটেন্ট ও ব্রান্ড লাইসেন্সিং চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
