২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বট মেইকওভার কনটেস্ট’ চালু করলো ফেইসবুক

ক্ষুদ্র ব্যবসার জন্য ‘বট মেইকওভার কনটেস্ট’ উন্মোচন করেছে ফেইসবুক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2017, 08:58 PM

Updated : 19 Aug 2022, 06:01 PM

সমাজ ও গ্রাহকের সঙ্গে যুক্ত হতে যেসব ক্ষুদ্র ব্যবসা ফেইসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকে তাদের জন্যই প্রথমবারের মতো বট মেইকওভার কনটেস্ট চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটি, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

বট ডেভেলপমেন্ট প্লাটফর্ম মেনিচ্যাট-এর সঙ্গে মিলে এই প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে ফেইসবুক। তিন বিজয়ী থাকবে এই প্রতিযোগিতার। বিজয়ীদের প্রত্যেকে বিজ্ঞাপনী ক্রেডিট হিসেবে পাঁচ হাজার মার্কিন ডলার পাবেন বলে জানানো হয়েছে।

ফেইসবুকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “মঙ্গলবার যেসব ক্ষুদ্র ব্যবসা মালিক মেসেঞ্জারে আসতে চাচ্ছেন, মেসেঞ্জারের সবচেয়ে ভালো ব্যবহারের জন্য ফেইসবুক লাইভ প্যানেলে আমরা ক্ষুদ্র ব্যবসা বিশেষজ্ঞ জিনি মার্কস-এর সঙ্গে অংশীদারিত্ব করবো।”

বাজার গবেষণা প্রতিষ্ঠান নিলসেনের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ৬৩ শতাংশ গ্রাহক মনে করেন আগের দুই বছরে ব্যবসায়িক বার্তা বেড়েছে। আর ৬৭ শতাংশের ধারণা সামনের দুই বছরের বার্তা ব্যবসা আরও বাড়বে। ওই গবেষণা ফেইসবুকের অর্থায়নে করা হয়।

২০১৭ সালেই ৩৩ কোটি গ্রাহক ক্ষুদ্র ব্যবসা নিয়ে প্রথমবারের মতো মেসেঞ্জারে যুক্ত হয়েছেন।