২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে অ্যাপলের বিরুদ্ধে আদালতে কোয়ালকম

চীনে অ্যাপলের আইফোন উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করার কথা নিশ্চিত করেছে চীপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান কোয়ালকম।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2017, 04:51 PM

Updated : 12 Apr 2022, 12:31 AM

কোয়ালকমের এক মুখপাত্র শুক্রবার বলেন, কোয়ালকম বেইজিংয়ের একটি মেধাসত্ত্ব আদালতে এই মামলা করেছে। মামলায় প্রতিষ্ঠানটি পেটেন্ট লঙ্ঘনের দাবি করে অ্যাপলের আইফোন উৎপাদন ও বিক্রিতে স্থগিতাদেশ চেয়েছে। এ নিয়ে ওই মুখপাত্র বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেননি বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এর আগে চীনে কোয়াকলমের এই মামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল ব্লুমবার্গ।

এই মামলার পর অ্যাপলের শেয়ার মূল্য বৃদ্ধির দিকে থাকলেও, কোয়ালকমের শেয়ারমূল্য নিচের দিকে ছিল বলে প্রতিবেদনে জানানো হয়।

রয়টার্স-কে পাঠানো এই ইমেইলে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি বলে, অ্যাপল সবসময় তাদের ব্যবহৃত পেটেন্টের জন্য ন্যায্য ও যুক্তিসঙ্গত মূল্য পরিশোধ করতে চায়। প্রতিষ্ঠানটি বলে, “কোয়ালকমের সঙ্গে অনেক বছর ধরে চলা আলোচনায়, এই পেটেন্টগুলো নিয়ে কখনও আলোচনা হয়নি আর এগুলোর কথা বরং শেষ কয়েক মাসে উঠে এসেছে।”

পেটেন্ট নিয়ে অনেকদিন ধরেই অ্যাপল আর কোয়ালকম-এর মধ্যে বিবাদ চলছে।

পুরনো খবর:

কোয়ালকম-এর চিপ লাইসেন্স অবৈধ: অ্যাপল
অ্যাপলের বিরুদ্ধে কোয়ালকম-এর পাল্টা জবাব
বেইজিংয়ে কোয়ালকম-এর বিরুদ্ধে মামলায় অ্যাপল
কোয়ালকম-কে রয়ালটি দিচ্ছে না অ্যাপল