২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের অনলাইন আসক্তি জাংক ফুডের মতো

জাংক ফুডের মতো বাড়ছে শিশুদের অনলাইন আসক্তি, শনিবার এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন যুক্তরাজ্যের চিলড্রেনস কমিশনার ফর ইংল্যান্ড  অ্যানি লংফিল্ড।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 06:34 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো যেভাবে শিশুদের অনলাইনে অকৃষ্ট করছে, সাক্ষাৎকারে তার সমালোচনা করেন অ্যানি, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

তিনি বলেন, গ্রীষ্মের ছুটিতে শিশুদের ইন্টারনেট ব্যবহার কমাতে মা-বাবার সক্রিয় হওয়া উচিত।

“এটি এমন একটি বিষয় যা নিয়ে সব মা-বাবার কথা বলা উচিত, বিশেষ করে গ্রীষ্মের ছুটিতে। শিশুরা সামাজিক যোগাযোগের মাধ্যমকে মধুর হিসেবে দেখছে আর এতে সন্তানরা ঝুঁকিতে পরে যাচ্ছে এবং তাদের অনলাইনে কাটানো সময় জাংক ফুডের মতো,” বলেন অ্যানি।

তিনি আরও বলেন, “আমরা কোনো মা-বাবা-ই চাই না আমাদের শিশুরা সব সময় জাংক ফুড খেতে থাকুক। একই কারণে আমরা চাইনা তারা অনলাইনের ক্ষেত্রে একই কাজ করুক।”

আগের বছর নজরদারি প্রতিষ্ঠান অফকম জানায়, যুক্তরাজ্যে টেলিভিশনকে হটিয়ে শিশুদের সবচেয়ে জনপ্রিয় বিনোদন মাধ্যমের জায়গা নিয়েছে ইন্টারনেট।

পাঁচ থেকে ১৫ বছর বয়সের শিশুরা সপ্তাহে ১৫ ঘন্টা ইন্টারনেটে ব্যয় করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।