২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক ক্যামেরা দিয়েই ‘লাইভ’

ফেইসবুকের ‘ক্যামেরা’ দিয়ে এখন সরাসরি সম্প্রচারে আসতে পারছেন কয়েকজন ব্যবহারকারী। এর আগে স্ট্যাটাস আপডেট করা বক্সে ‘লাইভ কি’ চাপার মাধ্যমে এটি পাওয়া যেত।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 09:22 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

এই ফিচারটি ইনস্টাগ্রামে ২০১৬ সালে আনা ‘লাইভ’ ফিচারের মতো বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

কিছু ব্যবহারকারী ‘ফেইসবুক ক্যামেরা’ স্ক্রিনে দেখানো এই ফিচার ব্যবহার করতে পারছিলেন। এখন ফেইসবুক ক্যামেরা সম্পর্কিত সব ফাংশন একটি স্ক্রিনে নিয়ে আসবে, শনিবার প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়।

নতুন এই ফিচারের মাধ্যম ব্যবহারকারীরা ফেইসবুক ‘স্টোরি’ অপশন দিয়েই সরাসরি সম্প্রচারে আসতে পারবেন বা ব্যবহারকারকারী ফেইসবুক ‘স্টোরি’ আর পোস্টে একই সময়ে সরাসরি সম্প্রচারে আসতে পারবেন।

২০১৫ সালে ফেইসবুক প্রথম সরাসরি সম্প্রচার চালু করে। শুরুতে এটি শুধু সেলিব্রিটিদের জন্য আনা হলেও পরে সবার জন্য আনা হয়।

২০১৭ সালের শুরুতে এই ফিচার আইওএস ও অ্যান্ড্রয়েড আর পরবর্তীতে ডেস্কটপেও নিয়ে আসে বিশ্বের সবচেয়ে বড় এই সোশাল নেটওয়ার্ক।