২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল সেবায় ত্রুটি

বৃহস্পতিবার ত্রুটি দেখা গেছে গুগলের কিছু সেবায়। এর মধ্যে অ্যাডমিন কনসোল, ক্যালেন্ডার ও হ্যাংআউট রয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2017, 07:47 PM

Updated : 19 Aug 2022, 05:01 PM

ইতোমধ্যে ত্রুটি সমাধান হয়েছে বলেও জানিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। গুগল সেবার স্ট্যাটাস পেইজে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় সমস্যাটি সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে-- খবর রয়টার্স-এর।

গুগল বলেছে, “গুগল ড্রাইভ-এর সমস্যাও এখন মিটে যাওয়া উচিত।”

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সমস্যা দেখে যায় গুগল ড্রাইভে। এবার একই ধরনের সমস্যা দেখা গেছে প্রতিষ্ঠানের অন্যান্য সেবায়।

বৃহস্পতিবার গুগলের কিছু সেবায় ত্রুটির অভিযোগ পাওয়া যায়। পরে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করে গুগল কর্তৃপক্ষ এবং এটি সমাধানে দ্রুত প্রদক্ষেপ নেওয়া হয়।

প্রতিষ্ঠানের সেবায় ঠিক কী ধরনের ত্রুটি দেখা গেছে তা নিয়ে বিস্তারিত ব্যাখা দেয়নি গুগল।