২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি ফেরত চাইল ফিয়াট ক্রাইসলার

একজনের মৃত্যু ও দুজন আহত হওয়ার ঘটনার সঙ্গে সম্পর্ক ‘থাকতে পারে’ এমন একটি সফটওয়্যার ত্রুটি নিয়ে বিশ্বব্যাপী ১২.৫ লাখ পিকআপ ট্রাক ফেরত চাচ্ছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট ক্রাইসলার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2017, 01:18 PM

Updated : 19 Aug 2022, 04:36 PM

ত্রুটিপূর্ণ ওই কোডের কারণে কোনো গাড়ি সংঘর্ষে পড়ে উল্টে গেলে এয়ার ব্যাগ আর সিট বেল্ট লকিং ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে, বলা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

ফেরত চাওয়া এই গাড়িগুলো আবারও প্রোগ্রাম করা হবে, বিবিসি’র প্রতিবেদনে বলা হয়।

যুক্তরাষ্ট্রে ১০ লাখেরও বেশি এই পিকআপ ট্রাক বিক্রি হয়েছে, সেই সঙ্গে কানাডা, মেক্সিকো আর উত্তর আমেরিকার বাইরের দেশগুলোতে এই গাড়ি বিক্রির সংখ্যা হাজার হাজার।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলে, “প্রতিষ্ঠানটি দুটি দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়ে সতর্ক, এর সঙ্গে ওই ত্রুটির সম্পর্ক থাকতে পারে।” এই সমস্যা ভয়াবহ কোনো প্রভাব ফেলতে পারে বলেও তদন্তে জানা গেছে।

চলতি বছরের জুনের শেষে এই গাড়িগুলো ফেরত নেওয়ার শুরু করার কথা রয়েছে।

এই সমস্যায় আক্রান্ত হওয়া গাড়িগুলো হচ্ছে- ২০১৩-১৬ র‍্যাম ১৫০০, ২০১৩-১৬ র‍্যাম ২৫০০ ও ২০১৪-২০১৬ র‍্যাম ৩৫০০।

কিন্তু জুনের আগ পর্যন্ত ত্রুটিপূর্ণ গাড়ির মালিকরা কী করবেন? তাদের জন্য প্রতিষ্ঠানটির পরামর্শ হচ্ছেপ ত্রুটির কারণে গাড়ির সতর্ক নির্দেশক বাতি জ্বলে উঠলে গাড়িত ইঞ্জিন বন্ধ করে আবার চালু করতে হবে।