২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাদের পরীক্ষায় রাশিয়ান হ্যাকিং

পশ্চিমা দেশগুলোর গণতন্ত্র এবং স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে সাইবার হামলার প্রচারণা চালাচ্ছে রাশিয়া। দেশগুলোকে সতর্ক করে এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব স্যার মাইকেল ফ্যালন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 05:51 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

স্যার মাইকেল বলেন, পশ্চিমা সরকারের ওপর প্রভাব বাড়াতে ও অস্থিতিশীল করতে এবং মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটো-কে দূর্বল করার লক্ষ্যে মস্কো “ভুল তথ্যের অস্ত্র” ব্যবহার করছে। এতে পশ্চিমাদের “কৌশলগত প্রতিদ্বন্দ্বী” হওয়ার পথ বেছে নিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জানিয়েছে বিবিসি।

স্যার মাইকেল আরও জানান ক্রেমলিন-এর চালানো ‘ভুল বাস্তবতার’ প্রচারণা ঠেকাতে নেটো’র আরও বেশি কাজ করা উচিত। “আকাশ, ভূমি এবং সমূদ্রে যেমন নেটো কার্যকরভাবে নিরাপত্তা দিয়ে থাকে তেমনই সাইবার পরিমণ্ডলেও অবশ্যই নিরাপত্তা দেওয়া উচিত, যাতে শত্রুরা জানতে পারে তারা যদি সাইবার অস্ত্র ব্যবহার করে তাদেরকে মূল্য দিতে হবে।”

রাশিয়ার সঙ্গে জড়িত বেশ কিছু সাইবার হামলার আলোকপাত করে মস্কো’র ‘আচরণের ধরনকে’ ইঙ্গিত করেন ফ্যালন।

আর নেটো’র কার্যকরীতা নিয়ে ফ্যালন বলেন, “স্পষ্টভাবেই রাশিয়া নেটো এবং পশ্চিমাদের পরীক্ষা নিচ্ছে। তারা তাদের পরিমণ্ডলের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল এবং মৈত্রী দূর্বল করতে চাচ্ছে।”

তিনি আরও বলেন, “তারা অনেকগুলো মৈত্রী এবং আন্তর্জাতিক নীতিভিত্তিক সিস্টেমের জাতীয় নিরাপত্তা নষ্ট করছে। তাই এটি আমাদের স্বার্থ এবং নেটো-কে বলবান রাখতে ইউরোপের যাতে রাশিয়াকে এই পথ থেকে সরানো যায়।”