৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

আরও মামলা ঝুঁকিতে তোশিবা

২০১৫ সালের হিসাব জালিয়াতির ঘটনায় প্রযুক্তিপণ্য নির্মাতা জাপানী প্রতিষ্ঠান তোশিবা’র বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে দেশটির ট্রাস্ট ব্যাংকগুলো। এই জালিয়াতির ঘটনায় ইতোমধ্যেই কয়েক শতকোটি ডলার জরিমানার মুখে ছিল প্রতিষ্ঠানটি, এবার নতুন এ খবর তাদের গোদের উপর বিষফোঁড়াই হয়ে দাঁড়াচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 06:01 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

বাণিজ্যিক ব্যাংক, অর্থ জমাকারী প্রতিষ্ঠান, দুই পক্ষের মধ্যকার বিশ্বস্ততা সম্পর্ক স্থাপনকারী প্রতিষ্ঠান- জাপানী ট্রাস্ট ব্যাংকগুলো এই তিন ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রমগুলোর সবগুলোই একসঙ্গে করে থাকে।

আগের বকেয়া পরিশোধ করতে গিয়ে তোশিবা তাদের ব্যবসায়ের কিছু অংশ বিক্রি করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের দেশের বাইরে পরিচালিত নিউক্লিয়ার প্লান্ট ও মেমোরি চিপ প্রস্তুতকরণের ব্যবসায় বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

তোশিবার চেয়ারম্যান শিগেনরি শিগা আসন্ন দায় থেকে নিজের দায়িত্ব সরিয়ে নিয়েছেন আর এ দায়-এর অংক প্রায় ছয়শ’ কোটি ডলার হবে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে রয়টার্স।

এ ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তার জন্ম দিল। ঘোষণার পর তোশিবার প্রতি শেয়ারের মূল্য ৩.৭ শতাংশ কমে গিয়েছে।

জাপানী বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিজুহো সিকিউরিটিস-এর গবেষক তাকেশি তানাকা বলেন, “ব্যবসায়ের অবশেষে কতটুকু ক্ষতি হবে বা প্রতিষ্ঠানটি কীভাবে ঝুঁকি বেড়ে যাওয়া নিয়ন্ত্রণ করবে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।“

জাপানী প্রতিষ্ঠান মিতসুবিশি ইউএফজে ট্রাস্ট এবং ব্যাংকিং কর্পোরেশন (তৃতীয় পক্ষ হয়ে লেনদেন এবং ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান) তোশিবার কাছে ৮.৭০ মিলিয়ন ডলার দাবি করার প্রস্তুতি নিচ্ছে। এর কারণ হচ্ছে ২০১৫ সালে তোশিবার হিসাব গরমিলের কাওরণে মিতসুবিশি ব্যাংকিংয়ের গ্রাহকদের আর্থিক ক্ষতি হয়।

আরও দুটি জাপানী ব্যাংক সুমিতোমো মিতসুই ট্রাস্ট ব্যাংক এবং মিজিহো ট্রাস্ট এন্ড ব্যাংকিং কর্পোরেশন একই ধরনের মামলা করতে যাচ্ছে।

এ নিয়ে দুই ব্যাংকের মুখপাত্রই কোনো মন্তব্য করেননি।