২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলে ড্রপক্যাম প্রতিষ্ঠাতা

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা গ্রেগ ডাফি-কে নিয়োগ দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2017, 05:34 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

এই উদ্যোক্তা ড্রপক্যাম নামের একটি অ্যাপের প্রতিষ্ঠাতা। এই অ্যাপ ওয়াইফাইয়ের মাধ্যমে ভিডিও স্ট্রিমিং করে ব্যবহারকারীর লাইভ ফিড সম্প্রচার করে। তার এই স্টার্টআপটি পরে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ৫৫ কোটি ৫০ লাখ ডলার দিয়ে কিনে নেয়। তিনি স্বচালিত প্রযুক্তি বা অটোমেটেড সেন্সর নিয়ে গবেষণা প্রতিষ্ঠান নেস্ট-এও কাজ করেন।

অ্যাপলের একজন মুখপাত্র মার্কিন সংবাদ সাইট বিজনেস ইনসাইডার-কে এই চুক্তির খবরটি নিশ্চিত করেছে।

দ্য ইনফর্মেশন-এ প্রথম এই নিয়োগের সংবাদটি প্রকাশ করা হয়। সংবাদমাধ্যমটিতে জানানো হয়, “অ্যাপল নিজেদের প্রতিষ্ঠানে একটি স্টার্টআপ প্রকল্প পরিচালনা করছে , হতে পারে ডাফ সেই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন।”

বিজনেস ইনসাইডার জানায়, অ্যাপল মাঝে মাঝে তাদের কর্মীদের দল ছিন্ন করে, আর তা করা হয় স্বাধীনভাবে কাজ করার লক্ষ্যে। অ্যাপলের মতো কর্পোরেট ধর্মী প্রতিষ্ঠানে ডেফ এর খাপ খাওয়ানো কঠিন হয়ে যাবে কেননা যেখানে ছোট প্রকল্পগুলোতেও একজন বড় পদধারীকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়।

কিন্তু অ্যাপলের এই নিয়োগ এবং আইফোনের বাজারের বিস্তৃতি থমকে যাওয়া ইঙ্গিত পাওয়া যায় যে, অ্যাপল এমন কাউকে নিয়োগ দিচ্ছে যারা পণ্য নিয়ে নতুন স্বপ্ন দেখতে পারবেন। তাই কর্মীদের স্বাধীনভাবে কাজ করে নতুন পরিকল্পনা তৈরি প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হতে পারে, বলা হয়েছে প্রতিবেদনটিতে।