২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোনে আসছে ক্যামেরা স্ট্যাবলাইজার

হলিউডের চলচ্চিত্রের দৃশ্য ধারণের সময় ক্যামেরার ঝাঁকি বা নড়াচড়া কমাতে স্টেডিকাম স্ট্যাবলাইজার জনপ্রিয়। আর এখন স্মার্টফোনেও বহনযোগ্য স্ট্যাবলাইজার আনতে যাচ্ছে এর নির্মাতা প্রতিষ্ঠান টিফেন।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 05:32 PM

Updated : 19 Aug 2022, 03:28 PM

নতুন এই স্টেডিকাম ডিভাইসের নাম বলা হচ্ছে স্টেডিকাম ভোল্ট স্ট্যাবলাইজার। এটি অনেকটা হাতে চালিত ডিজিআই-এর অসমো স্ট্যাবলাইজার সিস্টেমের মতই। এর জন্য নির্মাতা প্রতিষ্ঠানটি তহবিল যোগানোর জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম কিকস্টার্টার ব্যবহার করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

অসমো-এর মতো হলেও ভোল্ট সম্পূর্ণ মোটরচালিত নয়। বরং ট্র্যাকিং শট ধারণ করার সময় ভোল্ট স্টেডিকামটি প্রচলিত যন্ত্রকৌশলের সঙ্গে বৈদ্যুতিক মোটর সিস্টেমের সম্মীলনের ঘটাবে।

ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ইয়নেক-এর সঙ্গে অংশীদারিত্বে এই স্ট্যাবলাইজার তৈরি করেবে টিফেন। তবে, এখানে ইয়নেক-এর স্বার্থ কী তা এখনও পরিষ্কার নয় বলে, জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।

স্টেডিক্যাম স্মুদি নামের আরেক প্রতিষ্ঠানের সঙ্গে এর আগেও স্মার্টফোন ক্যামেরা স্ট্যাবলাইজার তৈরি করেছে টিফেন, যা কেবল শটের ম্যানুয়াল কাউন্টারওয়েট সিস্টেমের জন্য প্রযোজ্য ছিল।

ভোল্টের ব্যাটারি শেষ হয়ে গেলেও তা স্মুদি স্ট্যাবলাইজারের মতো কাজ করতে পারবে বলে জানানো হয়।  

ডিভাইসটির খুচরা মূল্য ধরা হয়েছে ১৯৯ মার্কিন ডলার। ২০১৭ সালের জুনে এটি বাজারজাত করা হবে বলে আশা করা হচ্ছে।