২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্যালেন্ডার স্প্যাম’ সমাধানে  অ্যাপল

সাম্প্রতিক সময়ে অ্যাপল ব্যবহারকারীরা অভিযোগ করছেন যে তাদের আইফোনের আইক্লাউড ক্ল্যালেন্ডারে স্প্যামের সংখ্যা বেড়ে চলেছে।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 06:30 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

ব্যবহারকারীদের সময়সূচীর মধ্যে কিছু অবাঞ্ছিত বিক্রয় বা পণ্যের বিজ্ঞাপনের জন্য আমন্ত্রণ পাঠিয়ে যাচ্ছে স্প্যামাররা। অ্যাপল এই অভিযোগ স্বীকার করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

গ্রাহকদের আশ্বস্ত করে অ্যাপল জানায়, তারা স্প্যাম সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে তারা সমস্যা সমাধানের জন্য ‘রিপোর্ট জাংক’ নামের নতুন ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবস্থা চালু করেছে।

অ্যাপলবিষয়ক খবরের সাইট ৯টু৫ম্যাক -এর মতে, বিশেষ এই অপশন ক্যালেন্ডারে অপরিচিতদের থেকে পাঠানো আমন্ত্রণের নিচে থাকা ‘ফ্রম’ (কার কাছ থেকে পাঠানো হয়েছে) বাটনের নিচে দেখানো হবে। ব্যবহারকারী কোনো একটি আমন্ত্রণের ব্যাপারে রিপোর্ট করলে এর সঙ্গে সম্পৃক্ত সব ক্যালেন্ডার থেকে তা মুছে ফেলা হবে।

এ ফিচারটি ব্যবহারের জন্য ব্যবহারকারীকে তার নিজের ব্রাউজারে আইক্লাউড ক্যালেন্ডারে প্রবেশ করে ঐ ওয়েব অ্যাপ চালু করতে হবে। ‘রিপোর্ট জাংক’ অ্যাপটি এখনও অ্যাপলের মোবাইল অ্যাপ-এ পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে।

ভবিষ্যতে এই সফটওয়্যারের হালনাগাদ হবে বলে আশা করা যাচ্ছে। এরই মধ্যে আইক্লাউডের স্প্যাম ক্যালেন্ডার  মোকাবেলায় আরও সমাধান বের করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।