২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোনে আগুন, কারণ ‘বহিরাগত’

ব্যাটারিতে আগুন ধরা নিয়ে আলোচনার জন্ম দেওয়া চীনের ওই আইফোন ৬-এ বহিরাগত কারণে আগুন লেগেছিল বলে জানিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 06:26 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

এ খবর প্রকাশের আগের শুক্রবার চীনের সাংহাই কনজিউমার কাউন্সিল আইফোন ৬ ব্যাটারিতে আগুন নিয়ে এক বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। সেই সঙ্গে ব্যাটারির চার্জ শেষ হওয়ার আগেই আইফোন ৬ হ্যান্ডসেটগুলো বন্ধ হয়ে যাচ্ছে বলা হয় ওই প্রতিবেদনে। এর আগে এ নিয়ে ২১ নভেম্বর অ্যাপলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তৈরি “খুবই অল্প পরিমাণ” কিছু আইফোন ৬এস-এ সমস্যা দেখা গিয়েছে। তবে, ঠিক কী কারণে ডিভাইসগুলো বন্ধ হয়ে যাচ্ছে সে বিষয়ে ব্যাটারি ত্রুটির কোনো বিস্তারিত তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি।

সে সময় ব্যাটারি বদল করার ঘোষণা দেওয়া হলেও এটি “কোনো নিরাপত্তা ইস্যু” নয়ে বলে জানায় অ্যাপল। বিশ্বজুড়ে সব আইফোন ৬এস গ্রাহককেই ব্যাটারি বদলের সুযোগ দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি।

ব্যাটারির আগুন নিয়ে অ্যাপলের এক মুখপাত্র রয়টার্স-কে পাঠানো এক মেইলে বলেন, “আমাদের বিশ্লেষণ করা ইউনিটগুলোতে স্পষ্ট দেখা যায়, বাইরের থেকে হওয়া ক্ষতির কারণে এগুলো উত্তপ্ত হয়ে যায়।” আর চার্জ শেষ হওয়ার আগেই বন্ধ হয়ে যাওয়া নিয়ে অ্যাপল তদন্ত বাড়াচ্ছে বলেও জানান তিনি। 

চীনের দেশীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো অপেক্ষাকৃত কম দামে উচ্চমানের হ্যান্ডসেট সরবরাহ করছে। এ কারণে প্রতিদ্বন্দ্বীতার মুখে শেষ তিন প্রান্তিকে চীনে অ্যাপলের বিক্রি কমে গিয়েছে। ২০১৭ সালে আইফোন ৭ আনার মাধ্যমে আবারও অবস্থা ফেরাতে আশাবাদী প্রতিষ্ঠানটি।

পুরনো খবর:

আইওএস আপডেটে আইফোনের ব্যাটারি বিপর্যয়
আইফোনে ‘ক্যালেন্ডার স্প্যাম’
এবার ব্যাটারি বদলে অ্যাপল