Published : 19 Nov 2016, 06:11 PM
রয়টার্স জানিয়েছে, বাইব্যাক প্রোগ্রামের মাধ্যমে ‘ক্লাস এ’ শেয়ার বিক্রি করবে ফেইসবুক।
শেয়ার বাইব্যাক বলতে শেয়ারবাজারে থাকা কোনো প্রতিষ্ঠান নিজেরাই নিজদের শেয়ার কিনে নেওয়াকে বোঝায়। এর মাধ্যমে প্রতিষ্ঠান শেয়ারবাজারে থাকা নিজেদের শেয়ার সংখ্যা কমিয়ে ফেলতে পারে। এর ফলে শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্যে ইতিবাচক প্রভাব তৈরি হয়।
ঘোষণার পর দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৮.২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বর্তমানে ফেইসবুকের বাজার মূল্য ৩৩,৭০০ কোটি ডলার।
সম্প্রতি প্রতিষ্ঠানটির চিফ অ্যাকাউন্টিং অফিসার জাস আথওয়াল পদত্যাগ করায় তার পরিবর্তে নতুন নতুন কর্মী খোঁজার কথা জানিয়েছে ফেইসবুক। সামনের বছরের ফেব্রুয়ারিতে তার পদত্যাগ কার্যকর হওয়ার কথা রয়েছে।
ফেইসবুকে নয় বছর কর্মরত ছিলেন আথওয়াল। এর আগে ইয়াহুর আয় বিভাগের পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।