Published : 31 Oct 2016, 06:56 PM
ডিডিওএস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস ধরনের সাইবার হামলায় ট্রোজান ভাইরাস ব্যবহার করে বা অন্য কোনো উপায়ে কোনো সিস্টেমকে লক্ষ্য করে অসংখ্য অনেুরোধ পাঠানো হয় যার ফলে সিস্টেমটি জ্যাম হয়ে সেবা দিতে ব্যর্থ হয়।
দেসাইয়ের মালিকানাধীন ব্লগ এবং ইউটিউব চ্যানেলে ৯১১-এ হামলার বিস্তারিত প্রকাশ করা হয়। এখানে উল্লেখ্য যে, এই ব্লগ এবং ইউটিউব চ্যানেলের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে।
ব্লগে জানানো হয়, আগের সপ্তাহে তিনি বারা বার একটি জাভা স্ক্রিপ্ট টুইট করছিলেন। এই টুইটে কেউ ক্লিক করলে ফোন বা ট্যাবলেট ক্রমাগত ৯১১-এ কল দিতে থাকে। এক হাজারের বেশি ব্যক্তি তার এই টুইটে ক্লিক করেন। যার ফলে কয়েক মিনিটের মধ্যে কল সেন্টারে ১০০টি কল করা হয়, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট ভার্জ।
ম্যারিকোপা কান্ট্রি শেরিফ-এর বিভাগকে দেসাই বলেন তার এক বন্ধু ৯১১ সিস্টেমের এই দূর্বলতা খুঁজে বের করেন। তিনি সেই দূর্বলতার সুযোগ নিয়ে সেবাতে পপ-আপ, ইমেইল এবং ফোন কল অ্যাক্টিভেট করেন তিনি। দেসাই আরও বলেন তিনি শুধু 'মজা' করার চেষ্টা করছিলেন।
জিজ্ঞাসাবাদে দেসাই এটিও বলেন যে, দূর্ঘটনাবশত তিনি লিঙ্কটি টুইটারে পোস্টকরে বসেন। সেটি ইচ্ছাকৃতভাবে করেননি তিনি। অনলাইন প্রোগ্রামার কমিউনিটিতে পরিচিতি পেতেই এমনটা করেছেন দেসাই।