২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনের ‘ডিজিটাল ওর্য়াল্ড ২০১৬’

'ননস্টপ বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওর্য়াল্ড ২০১৬’-এর পর্দা নামলো শুক্রবার। তিন দিনের আন্তর্জাতিক এই মেলায় আটশ'রও বেশি র্স্টাটআপ প্রতিষ্ঠান ও প্রায় চারশ' প্রদর্শক অংশগ্রহণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2016, 08:48 PM

Updated : 11 Oct 2022, 08:56 PM

পুরনো খবর:

ডিজিটাল ওয়ার্ল্ড-এ পণ্য প্রদর্শনে রিভ
এক নজরে ডিজিটাল ওয়ার্ল্ড-এর ২য় দিন
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬, যা বললেন প্রধানমন্ত্রী
‘ননস্টপ বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’
ঢাকায় ‘ডিজিটাল ওয়ার্ল্ডে’ থাকছে মাইক্রোসফট

শেষ দিন ছুটির দিন হওয়ার সুবাদে মেলায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। দুপুরে প্রচণ্ড রোদের কারণে মেলায় ভীড় কিছুটা কমলেও, সূর্যের তাপ কমতেই বিকেলের দিকে আগত দর্শনার্থীদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে।

মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছে অনলাইনে বিজ্ঞাপন প্রচারণা সংস্থা ‘অ্যাড প্লে’। নিজেদের লক্ষ্যের সিংহভাগ নাকি এবারের ‘ডিজিটাল ওর্য়াল্ড ২০১৬’ আসর থেকে অর্জন করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের পণ্য ব্যবস্থাপক আহমেদ আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “আমরা যদি শতকরা হিসেবে যাই তাহলে শতকরা ৮০ ভাগের চেয়েও বেশি লক্ষ্যমাত্রা আমরা এই বারের মেলা থেকে পূরণ করতে সক্ষম হয়েছি।"

মেলার প্লাস ওয়ান ও সিএমইডি ডটকম ডটবিডি-এর মতো স্বাস্থ্যবিষয়ক অ্যাপগুলোর প্রতিষ্ঠান ইত্যাদির মতো স্টলগুলোতে ছিল স্বাস্থ্য সচেতনদের ভীড়। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এ ধরনের অ্যাপগুলো সামনের দিনে যথেষ্ট প্রভাব রাখবে বলে মত দর্শনার্থী সরকারী তিতুমীর কলেজ-এর ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রকিবুল ইসলাম। প্রতিবেদককে তিনি বলেন, “ঢাকা শহরে হাতের মুঠোয় যদি সিনিয়র ডাক্তারদের সঙ্গে যোগাযোগের মতো কোনো অ্যাপ তৈরি করা যায়, তাহলে তা আমাদের দেশের স্বাস্থ্য সেবার জন্য যথেষ্ট সহায়ক হবে। তাহলে গ্রামের মানুষরা ঢাকায় না এসেও র্স্মাটফোনের মাধ্যম সেবা পেতে সক্ষম হবে।”

অন্যদিকে, এই অ্যাপগুলো স্বাস্থ্য সেবার মানোন্নয়নের ক্ষেত্রে শীঘ্রই খুব বেশি প্রভাব ফেলতে পারবে না বলেই মত মেলায় আগত আরেক দর্শনার্থীর। একটি বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কামাল হোসেন বলেন, “বাংলাদেশে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সেবার মান যে স্তরে রয়েছে সেক্ষেত্রে এই ধরনের অ্যাপগুলো প্রান্তিক মানুষের খুব বেশি কাজে আসবে না। কারন আমাদের দেশে কত শতাংশ মানুষ র্স্মাটফোন ব্যবহার করছেন আর যারা ব্যবহার করছেন তাদের কত শতাংশ র্স্মাটফোন ব্যবহারকারী ভিন্ন প্রয়োজনীয় অ্যাপগুলো সর্ম্পকে জানেন।”

কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্যবিষয়ক অ্যাপগুলো খুবই ইতিবাচক বলে মনে করছেন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ-এর প্রধান সেবা কর্মকর্তা রুবাবা দৌলা। এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “আমরা বতর্মানে যে অবস্থানে রয়েছি এবং আমরা যদি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের যেসব মৌলিক চাহিদাগুলো রয়েছে সেখানে যদি আমরা তথ্য প্রযুক্তিকে অর্ন্তভূক্ত করতে পারি তবে এ ক্ষেত্রে খুব ভাল প্রসার পাব। আমাদের দেশে বতর্মানে রোগী ও ডাক্তারের মধ্যকার যে অনুপাত রয়েছে তা অনেক বেশি। সাধারণত এটি হওয়া উচিত পাঁচজন রোগীর জন্য একজন ডাক্তার। সেক্ষেত্রে আমরা যদি এমন ধরনের প্রযুক্তি আরও বেশি ব্যবহার করতে পারি তাহলে আমরা স্বাস্থ্য সেবাকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যেতে পারব।”

মেলায় অংশগ্রহণ করেছে ব্যাংকের মতো বিভিন্ন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান। সেসব স্টলে তেমন বেশি দর্শনার্থীদের ভীড় ছিল না বললেই চলে। মেলায় বিভিন্ন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অনেকেই নাকি গ্রাহকদের জন্য নতুন নতুন সেবা নিয়ে এসেছেন বলে জানান ইবিএল-এর ‘ইবিএল স্কাই পে’ অ্যাপের অ্যাসোসিয়েট ম্যানেজার সায়মা সাইয়ারা। তিনি বলেন, “এইবার প্রথমবারের মতো আমরা মেলায় অংশগ্রহণ করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ‘ইবিএল স্কাই পে’ অ্যাপসহ অন্যান্য সেবা ও পণ্যগুলোর সঙ্গে আমাদের নিয়মিত ই-কর্মাস ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তাদের সঙ্গে আমাদের সর্ম্পকটা আরও সুন্দর করা। তবে, সবচেয়ে মজার দিক হল এইবারের মেলায় আমরা ছাড়া আরও বেশ কিছু ব্যাংক তাদের নতুন নতুন সেবা নিয়ে এসেছে। যেগুলো সর্ম্পকে আমি নিজেও জানতে পারতাম না যদি মেলায় না আসতাম।”

‘ডিজিটাল ওর্য়াল্ড ২০১৬’ এর আয়োজনে বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি ছিল সরকারী বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের স্টল। যাদের প্রত্যেকেই নিজেদের বিভিন্ন অ্যাপ নিয়ে দর্শনার্থীদের সামনে হাজির হয়েছেন। এর মধ্যে বেশ কিছু স্টলে ছিল উপচে পড়া ভীড়।

নিজেদের ফেইসবুক পেইজ, বিডি পুলিশ হেলপ লাইন ও ডিএমপি মোবাইল অ্যাপ নিয়ে এবারের আসরে উপস্থিত হয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ টেলিভিশন তাদের ওয়েব টিভি (www.btv.gov.bd) ও মোবাইল টিভি (portal.teletalk.com) সেবা সবার সঙ্গে পরিচয় করাতে হাজির হয়েছে মেলায়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নির্যাতনের শিকার নারী ও শিশুদের তাৎক্ষণিক সহায়তার জন্য নিয়ে এসেছে 'জয়' মোবাইল অ্যাপ। রেলপথ মন্ত্রণালয়-এর বাংলাদেশ রেলওয়ে মোবাইল ফোনের মাধ্যমে রেলওয়ের টিকেট ক্রয় বিক্রি ও এই সেবাসংক্রান্ত বিভিন্ন খুটিনাটি বিষয় তুলে ধরে। পরিকল্পনা মন্ত্রণালয় নিজেদের ই-জিপি: টেন্ডারিং প্রক্রিয়া পরিচয় করিয়ে দেয়।

বাংলাদেশ পুলিশের মতো ফায়ার সার্ভিসও তাদের নিজস্ব অ্যাপ দর্শনার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। তবে স্টলে দর্শনার্থীদের আগ্রহ অ্যাপ সর্ম্পকে জানার তুলনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চকলেট উপহার প্রাপ্তির দিকেই ছিল বেশি।

বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন র্বোড ও ইসলামিক ফাউন্ডেশনও তাদের নিজস্ব অ্যাপ নিয়ে উপস্থিত ছিল।

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলগুলোর মধ্যে আরও ছিল- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সমাজ সেবা অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বিকেএসপি, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, টেলিটক, বাংলাদেশ পানি উন্নয়ন র্বোড ইত্যাদি।

এ আসরে বেশ কিছু দেশী বিজনেস সলিউশন অ্যাপ্লিকশেন সফটওয়্যার প্রতিষ্ঠান তাদের পণ্যের পসড়া সাজিয়ে বসে। দেশীয় বিজনেস সলিউশন সফটওয়্যারগুলোর প্রতি দর্শনার্থীদের কোথায় যেন আগ্রহের কিছুটা কমতি রয়েছে। এমনটাই বললেন ‘ত্রয়ী বিজনেস সলিউশনওয়্যার’-এর এক্সিকিউটিভ বিজনেস ডেভেলাপমেন্ট কর্মকর্তা মো. মেসবাহ উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “আমাদের স্টলে দর্শনার্থী আসছেন কিন্তু কেউ কোনো পণ্যের অর্ডার দিচ্ছেন না। সবাই শুধু আমাদের পণ্যের ফিচারগুলো সম্পর্কে শুনে চলে যাচ্ছেন। সত্যি বলতে আশানুরুপ বিক্রি হয়নি।”

দেশীয় বিজনেস সলিউশন অ্যাপ্লিকশেন সফটওয়্যারেরগুলোর প্রতি আগ্রহের কমতি কারন সর্ম্পকে ‘ত্রয়ী বিজনেস সলিউশনওয়্যার’ এর স্টলে আগত এক দর্শনার্থী ইমদাদুল হক বলেন, “দেশীয় বিজনেস সলিউশন অ্যাপ্লিকশেন সফটওয়্যারের ক্ষেত্রে অনেক সময় বিক্রয়োত্তর সেবার পাবার ক্ষেত্রে কিছুটা ঝামেলা হয়। যেমন বাজে অভিজ্ঞতা আমার নিজেরই রয়েছে। তাই সফটওয়্যারের নিরাপত্তা দিকসহ সবকিছু বিবেচনা করার কারণেই সম্ভবত আমাদের মতো ক্রেতারা বিদেশী প্রতিষ্ঠানগুলোর পণ্যের উপরই একটু বেশি র্নিভরশীল।”

মেলায় উদ্ভাবনী পণ্য নিয়ে বসেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও।

‘ডিজিটাল ওর্য়াল্ড ২০১৬’-এর এবারের আসরের ব্যবস্থাপনা নিয়ে অংশগ্রহণকারীদের মন্তব্য ছিল মিশ্র। হুয়াওয়ে'র সলিউশন ম্যানেজার (হুয়াই) মোহাম্মদ সাইদুর রহমান বলেন,“ এবারের আয়োজন নিয়ে আমি তৃতীয়বারের মতো ডিজিটাল ওর্য়াল্ড এর আয়োজনে অংশগ্রহণ করেছি। ব্যবস্থাপনা খুবই ভালো।"

অন্যদিকে ‘ইবিএল স্কাই পে’ অ্যাপ-এর অ্যাসোসিয়েট ম্যানেজার সায়মা সাইয়ারা বলেন, “ব্যবস্থাপনার ক্ষেত্রে সবকিছু ভাল হলেও দুপুর খাবারের ক্ষেত্রে সুব্যবস্থা ভালো ছিল না। আমাদের সবাইকে হলের বাইরে গিয়ে খাবার খেতে হয়েছে, যা মোটেও ভাল লাগেনি। এই বিষয়টি একটু নজরে রাখার দরকার ছিল।” সেই সঙ্গে স্থান র্নিবাচন নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন বেশ কয়েকজন দর্শনার্থী।

রাজধানীর এক বিশ্বাবিদ্যালয়ে পড়ুয়া কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৮ম সেমিস্টারের ছাত্রী ফাইরুজ বুশরা বলেন, “এই স্থানটি অনেক বড়। ফলে এক হল থেকে আরেক হলে প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে যাওয়াটা বেশ বিরক্তিকর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এই আয়োজনটা করলেই বেশ ভাল হতো। তাহলে আমরা একই ছাদের নিচে সব কিছু দেখতে পেতাম। কিন্তু এখন একেক হলে একেকটা হওয়ার কারণে এক হল থেকে অন্য হলে যেতে হচ্ছে।” অনেকটা একই সুরে কথা বলেন আরেক শিক্ষার্থী শায়লা ইয়াসমিনও।

মেলায় সেলফিপ্রেমীদের জন্য ছিল ‘সেলফি ওয়াল’, যেখানে ছিল তরুণ-তরুণীদের ভীড়। এছাড়াও মেলার শেষ প্রান্তে কনর্সাটের আয়োজন করা হয়।