২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লুটুথের চেয়ে এই ওয়্যারলেস প্রযুক্তি 'ভাল'

নতুন ওয়্যারলেস এয়ারপডস উন্মোচন করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে স্পেশাল অ্যাপল ইভেন্টে নতুন এই এয়ারপড উন্মোচন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 08:13 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

ওই অনুষ্ঠানে নতুন আইফোন ৭ ও উন্মোচন করেছে অ্যাপল। যেমনটি গুজব শোনা গিয়েছিল বাস্তবিক আইফোনে তার ব্যতিক্রম কিছু দেখা যায়নি। এতে রাখা হয়নি কোনো হেডফোন জ্যাক। হেডফোন কানেক্ট করতে গেলে এটির লাইটনিং কানেক্টর ব্যবহার করতে হবে বলে জানানো হয়।

কেন হেডফোন জ্যাক রাখা হয়নি তার ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিষ্ঠানটির বিপনণ বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার বলেন, এটি “নতুন কিছু করার একটি চেষ্টা”। তবে, সাধারণ হেডফোন ব্যবহারের জন্য ফোন দুইটির সঙ্গে একটি কনভার্টার দেবে অ্যাপল।

এখানে ব্যতিক্রমধর্মী নতুন ওয়্যারলেস এয়ারপডসও উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এখন প্রশ্ন উঠতে পারে ওয়্যারলেস হেডফোন নতুন কী? এর আগেও বাজারে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন দেখা গেছে।

এরই ব্যাখা দিতে গিয়ে শিলার জানান, তাদের এই ওয়্যারলেস প্রযুক্তি ব্লুটুথের চেয়ে কম শক্তি ব্যয় করে। নতুন এই এয়ারপডে আলাদা 'ডব্লিউ ১' চিপ ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। এই চিপের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে বাড়তি সুবিধা এবং ভাল মানের সাউন্ড পাওয়া যাবে বলে জানানো হয়। এছাড়াও এয়ারপডের বাইরে টাচ করে অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সার্ভিস 'সিরি' ব্যবহার করা যাবে বলেও জানা যায়।

নতুন এই এয়ারপডস খুব দ্রুত আইফোনসহ অন্যান্য ডিভাইসের সঙ্গে যুক্ত করা যেতে পারে। ডিভাইসের সঙ্গে এয়ারপডস সংযুক্ত করার জন্য এটি ডিভাইসের কাছে আনলেই এটি স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যাবে। এয়ারপডসের জন্য আলাদা একটি বাক্সও রয়েছে। এই বাক্সেই চার্জ হবে এয়ারপডস। একবার পূর্ণচার্জে পাঁচ ঘণ্টা পর্যন্ত গান শোনা যাবে বলে জানানো হয়।

পুরনো খবর:

এক নজরে অ্যাপল ইভেন্ট ২০১৬
আইফোন ৭, ৭ প্লাস-এর যতকথা
এল অ্যাপল ওয়াচ সিরিজ ২
এল আইফোন ৭, পানিরোধী এবং হেডফোন জ্যাক ছাড়াই