২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক নজরে অ্যাপল ইভেন্ট ২০১৬

গাড়িতে বসে গানে গলা দিচ্ছেন মার্কিন টেক জায়ান্ট অ্যাপল প্রধান টিম কুক। যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিসকো-তে বিল গ্রাহাম অডিটোরিয়াম-এ অনুষ্ঠিত হওয়া অ্যাপল ইভেন্ট-এর শুরুতে এমনটাই দেখা যায় পর্দায়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 01:05 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

ইংরেজ কৌতুক অভিনেতা, লেখক, প্রযোজক আর একাধারে টিভি উপস্থাপক জেইমস কর্ডেন-এর গাড়িতে বসে নিজ পছন্দের ব্যান্ড ওয়ান রিপাবলিক-এর গান গেয়ে শুনাতেই শুনাতেই পর্দা উঠে ২০১৬ সালের অ্যাপলের  সবচেয়ে বড় অনুষ্ঠানের। 

কর্ডেন-এর সঙ্গে রসিকতা শেষে গাড়ি থেকে নেমে সরাসরি মঞ্চে উঠেন কুক। গানের তালে টিম কুক-এর এমন সূচনার পেছনের রহস্য এখন আর আর না খুঁজলেও চলবে। হ্যাঁ, এর মাধ্যমে অ্যাপল মিউজিক-নিয়েই কথা বলা শুরু করেন কুক।

কুক জানান, অ্যাপল মিউজিক-এর বর্তমান অর্থ পরিশোধ করেন এমন গ্রাহক সংখ্যা ১.৭ কোটি। আর অ্যাপল মিউজিক ফেস্টিভাল-এর ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এবার স্বনামধন্য অনেক শিল্পীকে ফিচার করা হবে। এদের মধ্যে ব্রিটনি স্পিয়ার্স, এল্টন জন আর ওয়ান রিপাবলিক ব্যান্ডের নাম নেন তিনি।

এরপর কুক বলেন প্রতিষ্ঠানটির অ্যাপ স্টোর নিয়ে। জোর গলায় বলেন, “এ পর্যন্ত  অ্যাপল অ্যাপ স্টোর থেকে ১৪ হাজার কোটি অ্যাপ ডাউনলোড হয়েছে।”  এই ঘটনাকে একটি ‘রেকর্ড’ হিসেবেও চিহ্নিত করেন তিনি।

দর্শকদের হাততালি থামতেই অ্যাপ স্টোর নিয়ে আবারও বলতে গিয়ে কুক জানান, অ্যাপ স্টোর-এ গেইম গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এ জন্য গেইমে দিকে জোর দিয়ে নতুন ‘চমক’ এনেছে অ্যাপল। আইওএস-এ আনা হয়েছে গেইম নির্মাতা জাপানি প্রতিষ্ঠান নিনটেনডো-এর বিখ্যাত গেইম ‘সুপার মারিও’।  মঞ্চে আসেন সুপার মারিও নির্মাতা শিগেরু মিয়ামতো। সুপার মারিও  গেইমের নতুন এই সংস্করণ ‘সুপার মারিও রান’ এর বর্ণনা দেন তিনি। এখন আলাদা আলাদা অ্যাপল ডিভাইস থেকে বিশ্বের যে কোনো প্রান্তের গেইমারের সঙ্গে মাল্টিপ্লেয়ারে খেলা যাবে এই গেইম। আইফোনের ডিসপ্লে-তে টাচস্ক্রিনে এটি খেলেও দেখানো হয়। গেইমটি আইওএস-এ আনা হচ্ছে জানালেও, ঠিক কবে থেকে এটি ছাড়া হবে তা পরে ঘোষণা করা হবে বলে বলা হয়।

শিক্ষাকে সবচেয়ে বেশি ‘প্রাধান্য’ দেওয়ার কথা জানিয়ে কনেক্টএড নামের নতুন ফিচারের সঙ্গে পরিচয় করিয়ে দেন টিম কুক। এর মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আর শিক্ষার্থীদের সংযুক্ত করার কথা জানান তিনি। ইতোমধ্যে এই সেবা চালু হয়েছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের অবস্থা জানিয়ে বলেন, “এটি এমনটাই হয়েছে, যা হওয়া উচিত ছিল।” প্রত্যেকেরই কোড শেখা উচিত- এমন আহ্বান জানিয়ে ‘এভরিওয়ান ক্যান কোড’-এর কথাও তুলে ধরেন তিনি।

অ্যাপল ভাইস-প্রেসিডেন্ট  সুসান প্রেসকট মঞ্চে এসে আইওয়ার্ক নিয়ে কথা বলেন। এতে ‘রিয়াল-টাইম কলাবরেশন’ আনা হয়েছে, যার ফলে এখন বিভিন প্রান্তে বসে অ্যাপল ডিভাইস থেকে একই সঙ্গে United, City clash set to ignite season প্রেজেন্টেশন স্লাইড বা স্প্রেডশিট এডিট করা যাবে। 

উন্মোচন করা হয়েছে নতুন অ্যাপল ওয়াচ, অ্যাপল ওয়াচ সিরিজ ২। ৫০ মিটার পর্যন্ত পানিরোধী এই স্মার্টওয়াচ-এ খেলোয়াড়দের জন্য দেওয়া হয়েছে বাড়তি নজর। আগের চেয়ে আরও ভালোভাবে স্বাস্থ্য সম্পর্কে খবর রাখতে সহায়তা করবে এটি, আনা হয়েছে জরুরী সহায়তা সেবা পেতে কল করার সুযোগ। নাইকি’র সঙ্গে মিলে অ্যাপল এনেছে অ্যাপল ওয়াচ নাইকি প্লাস’, এটি খেলোয়াড়দের জন্য বেশ কার্যকরী হবে বলে জানান নাইকি প্রধান ট্রাভান।

সবশেষে উন্মোচন করা হয়েছে আইফোনের নতুন দুই সংস্করণ আইফোন ৭ আর আইফোন ৭ প্লাস। আইফোন ৭ হচ্ছে পানিরোধী। প্লাস মডেল, যেটির পর্দার মাপ সাড়ে ৫ ইঞ্চি, তাতে যোগ করা হয়েছে দুটি পেছনের ক্যামেরা। যদিও গুজব ছিল অ্যাপল সম্ভবত থ্রিডি ভিডিও রেকর্ড করার জন্য দুটি ক্যামেরা রেখেছে। সিইও টিম কুক জানালেন পেছনের দুটি ক্যামেরার একটি ওয়াইড অ্যাঙ্গল এবং অপর ক্যামেরাটি টেলিফটো ছবি তোলার জন্য ব্যবহৃত হবে।

ফোন থেকে 'ফিজিক্যাল' হোম বাটন সরিয়ে দেওয়া হয়েছে। এর বদলে চাপ সংবেদনশীল টাচপ্যাডের মতো হোম বাটন যোগ করা হয়েছে। ক্যামেরায় আনা হয়েছে পেশাদার আলোকচিত্রীদের পছন্দের ফরম্যাটে ছবি তোলার সুবিধা। নতুন ফোনে বাড়ানো হয়েছে মেমরি। এবার ২৫৬ গিগাবাইটের মেমরি যোগ করা হয়েছে সর্বোচ্চ ধারণক্ষমতার ফোনে আর নিচের দিকে বাদ দেওয়া হয়েছে ১৬ গিগাবাইটের মডেল। পেছনের ক্যামেরায় রেজুলিউশন থাকছে ১২ মেগাপিক্সেলই, তবে বাড়ানো হয়েছে অ্যাপারচার, যার ফলে স্বল্প আলোতেও ভালো মানের ছবি তোলা সম্ভব হবে। সামনের ক্যামেরায় যেখানে আগে ৫ মেগাপিক্সেল ক্ষমতা ছিল সেটি বাড়িয়ে ৭ মেগাপিক্সেল করা হয়েছে।

সবশেষে সঙ্গীত শিল্পী সিয়া’র পারফরম্যান্স-এর মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানেন টিম কুক।