২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ স্ট্রিমিংয়ে গুলি করে হত্যা

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ফেইসবুকে নিজের ভিডিও লাইভ স্ট্রিম করার সময় একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 07:27 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

২৮ বছর বয়সী অ্যান্টোনিও পার্কিংস শিকাগো শহরের পশ্চিম অঞ্চলে খুন হন, তার মাথায় এবং ঘাড়ে গুলি করা হয়। বিবিসি'র দেওয়া তথ্য অনুযায়ী, এ সংবাদ পাওয়ার সময়ও ভিডিওটি ফেইসবুকে পাওয়া যায় এবং তা সাত লাখ বার দেখা হয়।

ফেইসবুকের লাইভ স্ট্রিমিং ভিডিও ফিচারটি ব্যবহার করার সময় গুলি করে হত্যার ঘটনা শেষ তিন মাসে এ নিয়ে তিনবার। মার্চ মাসে অজ্ঞাত একজন মানুষকে হত্যা করা হয়, তিনিও তখন অনলাইনে লাইভ ছিলেন। ওই ব্যক্তিকে ১৬বার গুলি করা হয়।

দুই হত্যাকাণ্ডের একটিতেও কোনো মামলা করা হয়নি।

ফেইসবুকের লাইভ স্ট্রিমিং ফিচারটি যে কাউকে অনলাইনে প্রবেশ করার  সুযোগ করে দেয়,যেখানে তারা ভিডিও-এর মাধ্যমে নিজেদের সম্প্রচার করতে পারবেন। ফেইসবুক ২০১০ সালেএই ফিচারটি উন্মোচন করলেও শেষ কয়েক মাসে এই ফিচারটি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে।

পার্কিংস-এর করা সেই ভিডিও-তে দেখা যায়, তিনি কয়েকজন মানুষের সঙ্গে কথা বলছিলেন এবং হঠাৎ করে গুলির আওয়াজ পাওয়া যায়। তখন দেখা যায় তার হাত থেকে মোবাইল পড়ে যায়।

ভিডিওটি এখনও ফেইসবুকে আছে এবং ভিডিও-এর প্রকৃতি ভীতিজনক হওয়ার কারণে এর আগে সতর্কতাবাণী জুড়ে দেওয়া হয়েছে।