আইএস-কে তথ্যদান, কারাদণ্ডে হ্যাকার
উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেট গ্রুপের কাছে আমেরিকান সামরিক ব্যাক্তিদের তালিকা হস্তান্তরের ঘটনায় জড়িত হ্যাকারের ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।
কসভান আরদিত ফেরিজি নামের ওই হ্যাকার, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক আদালতের শুনানিতে আইএসের সঙ্গে জড়িত থাকা এবং তথ্য প্রদান করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বলে জানিয়েছেন বিবিসি। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ২০ বছর কারাদণ্ড।
এ ছাড়াও ফেডারেল কম্পিউটার হ্যাক করে তালিকা চুরির জন্য তার আরও ৫ বছর কারাদণ্ড হতে পারে।
ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজে) -এর এক বিবৃতিতে আইনজীবী ডানা বোয়েন্তে বলেন, ফেরিজি এক হাজার আমেরিকানের জীবন ঝুঁকিপূর্ণ করে ফেলেছেন।
ডিওজে এর পক্ষ থেকে বলা হয়, এই মামলাটি নতুন ধরনের সন্ত্রাস এবং এটা থেকে সাইবার হুমকির ধরণ সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
২১ বছর বয়সী ফেরিজি জানতেন যে তার কাজের ফলে কিছু মানুষের উপর বিপদ আসতে পারে। তা জেনেও তিনি আইএস-এর হাতে তালিকা তুলে দেন।
ফেরিজি'র হ্যাক করা তালিকাতে ছিল ১,৩৫১ জন সামরিক ব্যাক্তির নাম সম্পর্কে তথ্য, ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, অবস্থান এবং ফোন নাম্বার।
ফেরিজি'র লক্ষ্য ছিল আমেরিকান সরকারের অফিস এবং কর্পোরেট কম্পিউটার। শুনানি চলাকালীন ফেরিজি স্বীকার করেন যে, তিনি জুনাইদ হাসান নামক যুক্তরাজ্যের একজন সাইবার বিশেষজ্ঞের কাছে তালিকাটি দিয়েছিলেন। কিন্তু জুনাইদ ২০১৫ সালের অগাস্টে বিমান হামলায় নিহত হন।
ফেরেজি আদালতে বলেন, "আমি কেন এই কাজ করেছি, তা আমই জানি না এবং আমি নিজেকে এখনও প্রশ্ন করি যে আমি কীভাবে এই অপরাধ করলাম।"
ফেরিজি'র টুইটার অ্যাকাউন্টের নাম @Th3Dir3ctorY এবং তিনি ২০১৫ সালের অক্টোবরে মালয়েশিয়াতে আটক হন। এই বছরের জানুয়ারিতে তাকে হস্তান্তর করা হয়।
সেপ্টেম্বরের ১৬ তারিখে তাকে দণ্ডিত করা হবে। তার কারাদণ্ড শেষ হওয়ার পর তাকে কসোভোয় ফেরত পাঠানো হবে এবং তার উপর আমেরিকাতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে।
