২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউন্ডক্লাউডে টুইটারের বিনিয়োগ

মার্কিন মাইক্রোব্লগিং সাইট টুইটার জার্মানির বার্লিনভিত্তিক সঙ্গীত সেবাদাতা প্রতিষ্ঠান সাউন্ডক্লাউড-এ বিনিয়োগ করেছে, প্রযুক্তি সাইট রি/কোড এর প্রতিবেদনে এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্টদের বরাতে এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 08:22 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

টুইটার এই বিনিয়োগের কথা নিশ্চিত করেছে, কিন্তু আর্থিক বিষয়ে কোনো বর্ণনা দেয়নি, জানিয়েছে রয়টার্স।

টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি বলেন, "নির্মাতাদের নিয়ে আমাদের কিছু প্রচেষ্টায় সহায়তার জন্য আমরা বছরের শুরুর দিকে টুইটার ভেঞ্চারদের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করি।"

সাউন্ডক্লাউড এমন একটি প্লাটফর্ম যেখানে ব্যবহারকারীরা অডিও ফাইল আপলোড এবং শেয়ার করতে পারেন। টুইটার তাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে বলে নিশ্চিত করেছে সাউন্ডক্লাউডও।

রি/কোড জানিয়েছে, টুইটারের বিনিয়োগ এই প্রতিষ্ঠানটিতে প্রায় ১০ কোটি ডলার আর এর ফলে এই অডিও ফাইল সেবাদাতা প্রতিষ্ঠানটির মূল্য দ্বারাবে ৭০ কোটি ডলার।

২০১৩ সালে টুইটার মিউজিক-এর মাধ্যমে মিউজিক খাতে আচমকা হানা দেয় মার্কিন এই মাইক্রোব্লগিং সাইট। নাম দেয়া হয় টুইটার মিউজিক। যদিও তা ২০১৪ সালে বন্ধ হয়ে যায়। টুইটার মিউজিক বের করার সময় প্রতিষ্ঠানটি জানায়, মিউজিকভিত্তিক কনটেন্ট-এর সেবা দিতে প্রতিষ্ঠানটি নতুন পথ খুঁজছে।