নতুন ক্যামেরা অ্যাপ বানাচ্ছে ফেইসবুক
ব্যবহারকারীদের সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য স্ন্যাপচ্যাটের মতোই আরেকটি ‘স্ট্যান্ড-অ্যালোন’ ক্যামেরা অ্যাপ তৈরি করতে যাচ্ছে ফেইসবুক, সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।
স্ন্যাপচ্যাট হচ্ছে ফেইসবুকের একটি ফটো অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কোনো ছবি পাঠানো হলে কিছুক্ষণ পর তা হারিয়ে যায়।
রয়টার্স জানিয়েছে, লন্ডনে অবস্থিত ফেসবুকের ‘ফ্রেন্ড-শেয়ারিং’ দলের বানানো অ্যাপটি এখনও প্রাথমিক অবস্থায় আছে আর হয়ত কখনও পূর্ণাঙ্গ রূপ পাবে না।
ওয়াল স্রিারট জার্নাল থেকে আরও জানা যায়, প্রতিষ্ঠানটি একটি ফিচার বানানোর পরিকল্পনা করছে, যা ব্যবহারকারীকে অ্যাপটি দিয়ে সরাসরি ভিডিও সম্প্রচারের সুযোগ দেবে।
ফেইসবুক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি।
চলতি মাসেই ব্যবহারকারীদের পোস্ট থেকে অর্থ উপার্জনের সুযোগ এনে দেওয়া হতে পারে বলে জানায় বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের এই সাইটটি।
