২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে যোগ দিচ্ছেন মার্থা লেইন

ডিজিটাল জগতের অন্যতম পথিকৃৎ মার্থা লেইন ফক্স সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক টুইটারের পরিচালনা পর্ষদে যোগ দিতে যাচ্ছেন। এক টুইটের মাধ্যমে ব্যারোনেস লেইন-ফক্স বিষয়টিকে ‘সবচেয়ে ভাল চাকরি’ বলে অ্যাখ্যা দিয়েছেন, জানিয়েছে বিবিসি। পেপসির ভাইস-চেয়ারম্যান এবং প্রধান অর্থ কর্মকর্তা হিউ জনস্টনও যোগ দিতে যাচ্ছেন টুইটারের পরিচালনা পর্ষদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 07:36 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

লেইন-ফক্স যুক্তরাজ্যের অন্যতম সফল ইন্টারনেট পথিকৃৎ হিসাবে ব্যাপকভাবে পরিচিত। তিনি ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ডিজিটাল চ্যাম্পিয়ন ছিলেন। একই বছর তিনি হাউজ অফ লর্ডস-এ যোগ দেন। ব্রেন্ট হোবারম্যানের সঙ্গে ১৯৯৮ সালে লাস্টমিনিট ডটকম প্রতিষ্ঠার মাধ্যমে তিনি তার ডিজিটাল ক্যারিয়ার শুরু করেন। ২০০৫ সালে এসে তারা প্রতিষ্ঠানটি ৫৭.৭ কোটি ইউরোতে বিক্রি করে দেন। সম্প্রতি, তিনি ডট এভরিওয়ান প্রতিষ্ঠা করেছেন।

বিবিসিকে টেকমার্কেটভিউ কনসাল্ট্যান্সির চেয়ারম্যান রিচার্ড হলওয়ে জানান, “এটা সত্যিই একটি আকর্ষণীয় নিয়োগ।” কিন্তু তিনি মন্তব্যে এ-ও বলেন, প্রতিষ্ঠানটির ভাগ্যের পরিবর্তন করতে তাদের কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে।

“আমি মনে করি, টুইটারের অনেক বড় কিছু সমস্যা রয়েছে এবং এদের প্রাসঙ্গিক এবং আলাদা করে বলতে গেলে, লাভজনক হয়ে উঠতে হলে বড় ধরনের কিছু পরিবর্তন আনতে হবে।”

প্রসঙ্গত, টুইটার অর্থিকভাবে বেশ মন্দায় ভুগছে। ফেব্রুয়ারিতে পাওয়া তথ্য অনুযায়ী, বছরের অর্ধেক সময়ে তাদের মোট ক্ষতি হয়েছে নয় কোটি মার্কিন ডলার।

ব্যারোনেস লেইন-ফক্স বিবিসি কে বলেন, “আমি নিজে ব্যবহার করতে ভালোবাসি, এমন একটি প্রতিষ্ঠানের অংশ হতে পেরে আমি নিঃসন্দেহে অত্যন্ত উৎফুল্ল।” তিনি মজা করে বলেন, “সাবধান সিলিকন ভ্যালি – ব্রিটিশরা আসছে।”

এ প্রসঙ্গে টুইটারের নির্বাহী চেয়ারম্যান অমিদ কর্দেস্তানি টুইট করে জানান, এ খবরে তিনি ‘রোমাঞ্চিত’।