২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তায় ওষুধ ‘উইন্ডোজ আপডেট’

মঙ্গলবার উইন্ডোজ ব্যবহারকারীদের ডিজিটাল নিরাপত্তা দিতে নিজেদের নেওয়া জোরালো পদক্ষেপগুলো ব্যাখ্যা করেছেন মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা। কিন্তু উইন্ডোজ ১০ আপগ্রেডের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাইবার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 05:24 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ওয়াশিংটন, ডিসিতে অনুষ্ঠিত বার্ষিক মাইক্রোসফট গভর্মেন্ট ক্লাউড ফোরামে নাদেলা বলেন, "সাইবার নিরাপত্তা বিষয়ে ২০১৫ একটি কঠিন বছর। ডেটা চুরিতে শীর্ষ মাত্র আটটি ঘটনায় ১৬ কোটি ডেটা রেকর্ড ক্ষতিগ্রস্থ হয়েছে।" এর ফলে বিশ্ব অর্থনীতিতে তিন লক্ষ কোটি ডলার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান তিনি।

ক্রমবর্ধমান সাইবার হুমকি বিশ্লেষণ করতে নিজস্ব সাইবার ডিফেন্স অপারেশনস সেন্টার বানাচ্ছে মাইক্রোসফট। ইতোমধ্যে ব্যবহারকারীদের উপর থাকা হুমকি পর্যবেক্ষণে একটি এন্টারপ্রাইজ সাইবারসিকিউরিটি গ্রুপ গঠন করেছে তারা। তবে, ব্যবহারকারীদের নিরাপত্তায় সবচেয়ে সহজ উপায় হচ্ছে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা।

চলতি বছর কিছু ব্যবহারকারীর জন্য উইন্ডোজের আগের সংস্করণ থেকে নতুন সংস্করণে যেতে বিনামূল্যে আপগ্রেডে সুযোগ দিয়েছে। উইন্ডোজকে এখন একটি পণ্য হিসেবে না দেখে সেবা হিসেবেই দেখছেন নাদেলা। নতুন এই সেবায়, ত্রুটি সারানোর বিষয়টিকে একটি চুক্তি হিসেবে দেখা হচ্ছে, যা স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডেই হতে থাকে। কম্পিউটারে ইনস্টল হওয়া ঝুঁকিপূর্ণ সফটওয়্যারকে বন্ধ করার ফিচার ডেভিস গার্ড- এর মতো উইন্ডোজ ১০-এ কিছু মৌলিক পরিবর্তন আনা হয়েছে, যার ফলে এই অপারেটিং সিস্টেমটি আক্রমণ ঠেকাতে শক্তিশালী হয়ে উঠেছে।

নিরাপত্তা পরামর্শদাতা প্রতিষ্ঠান ট্রেইল অফ বিটস প্রধান ড্যান গুইডো বলেন, “এটি দেখে হয় মানুষ যে নিরাপত্তা আপডেটের জন্য অর্থ খরচ করছে না তা শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছে।”

কিন্তু বিশাল সংখ্যাক ব্যবহারকারী এখনও উইন্ডোজের সর্বশেষ সংস্করণ ব্যবহার করছে না। মাইক্রোসফটের সূত্রমতে, বিশ্বব্যাপী দেড়শ' কোটি উইন্ডোজ ব্যবহারকারীর মধ্যে মাত্র ১১ কোটি ব্যবহারকারী উইন্ডোজ ১০ আপডেট করেছেন। অনেকেই এখনও আগের উইন্ডোজ এক্সপি ব্যবহার করছেন, যা মোটেই নিরাপদ নয় আর এটি উইন্ডোজ ১০-এ আপডেট নেওয়ার মতো করে বানানোও হয়নি। ২০০২ সালে এ বিষয়ে প্রতিষ্ঠানটির তৎকালীন প্রধান বিল গেটস বলেছিলেন, “ক্রমান্বয়ে আমাদের সফটওয়্যার মৌলিকভাবে এতোটা শক্তিশালি হওয়া উচিত যে ব্যবহারকারীরা যাতে কখনও এটি নিয়ে উদ্বিগ্ন না হন।”